Advertisement
E-Paper

IPL 2022: আনন্দবাজার অনলাইনের বিচারে গুজরাত-দিল্লি ম্যাচের সেরা শুভমন গিল

ওয়েড এবং শঙ্কর দ্রত সাজঘরে ফিরে গেলেও প্রভাব পড়েনি শুভমনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে। শুরুর চাপ কাটিয়ে তিনি দলকে পৌঁছে দিলেন ভাল জায়গায়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২২ ২৩:৩৩
অর্ধ শতরানের পর শুভমন গিল।

অর্ধ শতরানের পর শুভমন গিল। ছবি: আইপিএল

শুভমন গিলকে গুজরাত টাইটান্স–দিল্লি ক্যাপিটালস ম্যাচের সেরা বাছল আনন্দবাজার অনলাইন। প্রাক্তন নাইটের দুরন্ত ৮৪ রানেই ইনিংসই কার্যত চালকের আসনে বসিয়ে দেয় হার্দিক পাণ্ড্যর দলকে।

আইপিএলের শুরুতে তেমন ছন্দে ছিলেন না শুভমন। কিন্তু দিল্লির বিরুদ্ধে তাঁকে চেনা ছন্দে পাওয়া গেল। আর তাতেই টস জিতে দিল্লির প্রথমে বোলিং করার সুবিধা কার্যত উধাও হয়ে গেল। ওপেন করতে নেমে মাত্র ৪৬ বলে ৮৪ রান করলেন। ৬টি চার এবং ৪টি বিরাট ছয় দিয়ে সাজানো শুভমনের এ দিনের ইনিংস।

অন্য ওপেনার ম্যাথু ওয়েড (১) এবং তিন নম্বরে নামা বিজয় শঙ্কর (১৩) দ্রত সাজঘরে ফিরে গেলেও প্রভাব পড়েনি শুভমনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে। বরং শুরুর চাপ কাটিয়ে দায়িত্ব নিয়ে দলকে পৌঁছে দিলেন ভাল জায়গায়।

১৮তম ওভারের প্রথম বলে খলিল আহমেদের বলে শুভমন আউট হওয়ার সময় গুজরাতের রান ছিল ১৪৫। অর্থাৎ লড়াই করার মতো রান ততক্ষণে যোগ হয়ে গিয়েছে স্কোর বোর্ডে। দায়িত্বশীল এবং আক্রমণাত্মক ইনিংস খেলে আনন্দবাজার অনলাইনের বিচারে গুজরাত-দিল্লি ম্যাচের সেরা হলেন প্রাক্তন নাইট শুভমন।

IPL 2022 Gujarat Titans Delhi Capitals shubman gill
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy