Advertisement
E-Paper

ভাল লেগে গিয়েছিল গ্যালারিতে থাকা মহিলা দর্শককে, খুঁজেছিলেন তাঁকে, ফাঁস করলেন শ্রেয়স

সোমবার চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নামার আগে এক দর্শকের প্রেমে পড়ে যাওয়ার কাহিনি প্রকাশ্যে আনলেন কেকেআরের অধিনায়ক শ্রেয়স আয়ার। কী জানালেন তিনি?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৪ ১৯:১৩
cricket

শ্রেয়স আয়ার। — ফাইল চিত্র।

চলতি আইপিএলে ব্যাট হাতে ভাল ফর্মে না থাকলেও, তাঁর দল টানা তিনটি ম্যাচ জিতেছে। সোমবার চেন্নাইয়ের বিরুদ্ধে চতুর্থ ম্যাচ খেলতে নামার আগে এক দর্শকের প্রেমে পড়ে যাওয়ার কাহিনি প্রকাশ্যে আনলেন কেকেআরের অধিনায়ক শ্রেয়স আয়ার। জানালেন, পরে সেই সমর্থকের বার্তা খুঁজেছিলেন সমাজমাধ্যমে। কিন্তু পাননি।

হাস্যকৌতুক কপিল শর্মার অনুষ্ঠানে হাজির হয়ে এ কথা বলেছেন শ্রেয়স। যদিও ঘটনাটি অনেক দিন আগের। কপিল শ্রেয়সকে জানান, তিনি চার মারলেই ক্যামেরাম্যানরা কোনও না কোনও মহিলা দর্শককে ধরেন, যাঁর হাতে ‘শ্রেয়স আমাকে বিয়ে করো’ লেখা পোস্টার থাকে। কপিলের প্রশ্ন, শ্রেয়স কি কখনও ক্যামেরাম্যানের থেকে মহিলা সমর্থকদের ছবি চেয়ে দেখেছেন?

কেকেআরের অধিনায়কের উত্তর, “আমার আইপিএলের প্রথম বছরে দর্শকাসনে একজন সুন্দরী মহিলাকে বসে থাকতে দেখেছিলাম। তাঁকে হাত নাড়িয়ে হ্যালোও বলেছিলাম। অনেক বছর আগের কথা। সেই সময়ে ফেসবুক খুব জনপ্রিয় ছিল। ভেবেছিলাম ও আমাকে কোনও বার্তা পাঠাবে। কিন্তু অনেক খুঁজেও পাইনি।”

শ্রেয়সের সঙ্গে অনুষ্ঠানে ছিলেন রোহিত শর্মাও। তাঁকে দেখিয়ে কপিল শ্রেয়সের উদ্দেশে প্রশ্ন করেন, ছোটবেলায় আদর্শ ব্যাটার হিসাবে কাকে দেখতেন তিনি? কপিল জানতেন রোহিতই শ্রেয়সের আদর্শ। ইচ্ছা করেই সেই প্রশ্ন করেন। শ্রেয়স উত্তর দেন, “মজা করছি না বা কাউকে মাখনও লাগাচ্ছি না। রোহিত ভাই ছোটবেলা থেকেই আমার আদর্শ ক্রিকেটার। ও-ও মুম্বইয়ের, আমিও ওখানকার। ওকে দেখেই বড় হয়েছি।”

IPL 2024 Shreyas Iyer KKR
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy