Advertisement
E-Paper

কোলের মেয়েই এখন সেরিনার নতুন পার্টনার! ভিডিয়ো ভাইরাল

সেরিনা উইলিয়ামসের এই পার্টনারকে দেখলে যে কেউ চমকে উঠবেন। নতুন পার্টনার পেয়ে গেলেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২১ ১৬:২৫
কোলের মেয়েকে নিয়েই  টেনিস কোর্টে নেমে পড়লেন সেরিনা উইলিয়ামস। ফাইল চিত্র।

কোলের মেয়েকে নিয়েই টেনিস কোর্টে নেমে পড়লেন সেরিনা উইলিয়ামস। ফাইল চিত্র।

দীর্ঘ টেনিস কেরিয়ারে অনেক পার্টনার নিয়ে খেলেছেন সেরিনা উইলিয়ামস। তবে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস খেলোয়াড়ের এই পার্টনারকে দেখলে যে কেউ চমকে উঠবেন। নতুন পার্টনার পেয়ে গেলেন তিনি। তার নাম এলিক্স অলিম্পিয়া। বয়স মাত্র ৩। এবার মেয়েকে নিয়েই নেমে পড়লেন সেরিনা।

করোনা পরিস্থিতির জন্য এই মুহূর্তে কোনও টেনিস প্রতিযোগিতা নেই। তবে ফিটনেস তো বজায় রাখতে হবে। তাই কোলের মেয়েকে নিয়েই এবার টেনিস কোর্টে নেমে পড়লেন চারটি অলিম্পিক্সে সোনাজয়ী টেনিস তারকা। অনুশীলনের ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই আমেরিকান ক্রীড়াবিদ। লিখেছেন, ‘‘মেয়ের সাথে চুটিয়ে অনুশীলন করছি। অলিম্পিয়াও বেশ আনন্দ পাচ্ছিল।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy