Advertisement
E-Paper

Michael Vaughan: স্বভাব যাচ্ছে না ভনের, টুইটে মিতালিদের প্রশংসা করে খোঁচা বিরাটদের

ভনের তুমুল সমালোচনা করেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জুলাই ২০২১ ১৮:১৩
মাইকেল ভন।

মাইকেল ভন। ফাইল ছবি

মাইকেল ভনের স্বভাব কিছুতেই পাল্টাচ্ছে না। বারবার ট্রোলড হচ্ছেন, তবু ভারতকে খোঁচা মারার একটা সুযোগও হাতছাড়া করছেন না প্রাক্তন ইংরেজ অধিনায়ক।

বিশ্ব টেস্ট ফাইনালে ভারত হেরে যাওয়ায় সম্ভবত সব থেকে খুশি হয়েছেন ভন। বুধবার ভারতের মহিলা ক্রিকেট দলের প্রশংসা করেছেন তিনি। তবে একই সঙ্গে খোঁটা দিয়েছেন বিরাট কোহলীর দলকে।

ভন টুইট করেছেন, ‘আজ ভারতের মহিলা দল দারুণ খেলছে। দেখে ভাল লাগছে যে ইংল্যান্ডে এসে ভারতের অন্তত একটা ক্রিকেট দল ভাল খেলছে’। এর পরই ভনের তুমুল সমালোচনা করেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

বুধবার ভারতের মহিলা ক্রিকেট দল দ্বিতীয় একদিনের ম্যাচে ভাল রান তুলেও হেরেছে ইংল্যান্ডের কাছে। হাতছাড়া হয়েছে সিরিজও। তবে শেফালি বর্মা ৫৫ বলে ৪৪ রানের ইনিংস খেলেছেন। যদিও ভাল জায়গায় থেকেও ইনিংসের মাঝপথে উইকেট হারানোর রোগ এখনও যায়নি ভারতের।

অন্য দিকে, ইংল্যান্ডে এসে শেষ বার ২০০৭ সালে সিরিজ জিতেছিল ভারত। পরের তিন বারই হারতে হয়েছে। এবার ছবিটা বদলাতে মরিয়া বিরাট কোহলীরা।

Virat Kohli Women's Cricket Mithali Raj Michael Vaughan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy