Advertisement
E-Paper

ক্রিকেট বিশ্বকাপের নিয়ম বদলে যাওয়ার সম্ভাবনা, ২০২৭ সাল থেকে বাড়তে পারে ৪টি দল

এখনকার নিয়মে ভারত ৯টি ম্যাচ খেলবেই। যা সম্প্রচারকারী সংস্থাদের সুবিধা করছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জুন ২০২১ ০০:৫২
২০১১ সালে বিশ্বকাপ জেতে ভারত।

২০১১ সালে বিশ্বকাপ জেতে ভারত। ছবি: টুইটার থেকে

বদলে যেতে পারে ক্রিকেট বিশ্বকাপের নিয়ম। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও মনে করা হচ্ছে ২০২৭ সালের বিশ্বকাপ হতে পারে ১৪ দলের। ২০০৩ সালের পর আবার ফিরতে পারে সেই নিয়ম।

২০১৯ সালে বিশ্বকাপ হয়েছিল ১০ দলের। অইন মর্গ্যানের ইংল্যান্ড জিতে নিয়েছিল সেই বিশ্বকাপ। ২০২৩ সালেও সেই নিয়মই থাকবে। তার পরের বিশ্বকাপে ফের হতে চলেছে ১৪ দলের। এখনকার নিয়মে ভারত ৯টি ম্যাচ খেলবেই। যা সম্প্রচারকারী সংস্থাদের সুবিধা করছে। তবে আরও দলকে উৎসাহ দেওয়ার জন্য ১৪ দলের নিয়মে ফিরতে চাইছে আইসিসি। মঙ্গলবার এই নিয়ে আলোচনা হবে আইসিসি-র বৈঠকে।

১৪টি দলকে দুটো গ্রুপে ভাগ করা হবে। সেখান থেকে প্রতিটি গ্রুপের প্রথম ৩ দলকে নিয়ে হবে সুপার সিক্সের খেলা। সেই গ্রুপের প্রথম ৪ দলের মধ্যে হবে সেমিফাইনালের খেলা। এই নিয়মে ৫৬টি ম্যাচ খেলা হবে গোটা প্রতিযোগিতায়।

Cricket ICC ICC Cricket World Cup
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy