Advertisement
E-Paper

স্তব্ধ ভারতীয় কুস্তি! কেন্দ্রের নির্দেশের পর ফেডারেশনের জরুরি বৈঠক বাতিল

জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন বিনেশ ফোগত, বজরং পুনিয়ারা। এই অভিযোগের পরে তদন্ত শুরু করেছে একটি বিশেষ কমিটি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৩ ১৪:১২
কেন্দ্রের নির্দেশের পরে দেশে কুস্তির সব প্রতিযোগিতা বন্ধ রাখা হয়েছে। বাতিল হয়ে গিয়েছে বৈঠকও।

কেন্দ্রের নির্দেশের পরে দেশে কুস্তির সব প্রতিযোগিতা বন্ধ রাখা হয়েছে। বাতিল হয়ে গিয়েছে বৈঠকও। ছবি: পিটিআই

কেন্দ্রের নির্দেশের পরে কুস্তির সমস্ত প্রতিযোগিতা বন্ধ রাখা হয়েছে। এ বার বাতিল হয়ে গেল জাতীয় কুস্তি সংস্থার সাধারণ সভার বৈঠক। টালমাটাল পরিস্থিতিতে উত্তরপ্রদেশের অযোধ্যায় জরুরি ভিত্তিতে এই বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু যে হেতু কেন্দ্র জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুস্তি সংক্রান্ত সব কিছু বন্ধ থাকবে, তাই সেই বৈঠকও বাতিল হয়েছে।

জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন বিনেশ ফোগত, বজরং পুনিয়ারা। এই অভিযোগের পরে সংস্থার সহ-সভাপতি বিনোদ তোমরকে বরখাস্ত করেছে কেন্দ্র। কুস্তি ফেডারেশন যাতে সঠিক ভাবে কাজ করে সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছে কেন্দ্র। ব্রিজভূষণের এলাকা গোন্ডা-সহ সব জায়গার কুস্তি প্রতিযোগিতা বাতিল করা হয়েছে। কেন্দ্রের আশ্বাস পাওয়ার পরে শনিবারই বিক্ষোভ তুলে নিয়েছেন কুস্তিগিররা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্ত নিয়েছেন বিনেশ, বজরংরা। যত দিন না তদন্ত শেষ হচ্ছে, তত দিন জাতীয় কুস্তি সংস্থার সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিজভূষণকেও।

শুক্রবার নয়াদিল্লিতে প্রায় দু’ঘণ্টা ধরে বৈঠক করেছে ভারতীয় অলিম্পিক্স কমিটি। পিটি ঊষার নেতৃত্বাধীন কমিটি বৈঠকের পরে একটি ৭ সদস্যের কমিটি তৈরি করেছে। সেই কমিটিতে জায়গা পেয়েছেন বক্সিংয়ে ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম, বাংলার প্রাক্তন অলিম্পিয়ান দোলা বন্দ্যোপাধ্যায়, অলকানন্দা অশোক, যোগেশ্বর দত্ত, সহদেব যাদব প্রমুখ। তাঁরা বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানানো হয়েছিল।

বুধবার থেকে প্রতিবাদ জানাছিলেন কুস্তিগিররা। তাঁদের অভিযোগ, ব্রিজভূষণ একাধিক কুস্তিগিরকে যৌন নিগ্রহ করেছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী বিনেশ দাবি করেছিলেন, লখনউয়ে জাতীয় শিবিরে মহিলা কুস্তিগিরদের নিয়মিত যৌন হেনস্থা করতেন কোচেরা। এমনকি, ব্রিজভূষণের ভয় দেখিয়ে জোর করে কুস্তিগিরদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ারও চেষ্টা করতেন তাঁরা। বিনেশ যদিও জানিয়েছেন, নিজে কোনও দিন এই পরিস্থিতির সম্মুখীন তাঁকে হতে হয়নি। বিনেশের পাশে দাঁড়িয়েছেন একাধিক তারকা কুস্তিগির। তাঁরা যদিও কোনও আইনি পদক্ষেপ করেননি।

wrestling Wrestler Protest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy