Advertisement
E-Paper

বাজার কাঁপাতে আসছে গুগ্‌লের এআই চশমা! সঙ্গে এল গুগ্‌ল সার্চে বিরাট পরিবর্তন ও নয়া অবতারে জেমিনিও

গুগ্‌ল তাদের বার্ষিক এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। চলতি এআই প্রজেক্ট, যেমন ভিও, ন্যানো ব্যানানা প্রযুক্তিগুলিকে একত্রিত করে শক্তিশালী বৈশ্বিক মডেল চালু করেছে সংস্থাটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১৫:০৯

ছবি: সংগৃহীত।

প্রতি বছর মে মাসে গুগ্‌ল তাদের ভবিষ্যৎ প্রযুক্তি, নতুন সফ্‌টঅয়্যার, হার্ডঅয়্যার, এআইয়ের নতুন সংস্করণ এবং নতুন নতুন গ্যাজেট সারা দুনিয়ার সামনে উপস্থাপন করে থাকে। চলতি বছরের ইভেন্টেও প্রযুক্তিক্ষেত্রে সাড়া ফেলা চমকপ্রদ কয়েকটি ঘোষণা করেছে দুনিয়ার অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থাটি। গুগ্‌ল তাদের বার্ষিক এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। জেমিনি ৩.৫ ফ্ল্যাশ, জেমিনি স্পার্ক, জেমিনি অমনি এবং এআই পরিচালিত সার্চ ইঞ্জিন পরিষেবায় একগুচ্ছ নতুন সংস্করণ তৈরি করেছে সংস্থাটি।

গুগ্‌লের এআই প্রযুক্তির মুকুটে যুক্ত হয়েছে নতুন পালক। নতুন এআই মডেল জেমিনি ৩.৫। এর প্রথম সংস্করণ জেমিনি ৩.৫ ফ্লাশ। গুগ্‌ল দাবি করেছে এটি অন্যান্য যে কোনও এআই মডেলের চেয়ে ৪ গুণ দ্রুত গতিতে উত্তর দিতে পারে। এখন থেকে এটিই গুগ্‌ল সার্চের এআই মোডের ডিফল্ট মডেল হিসাবে কাজ করবে। ‘জেমিনি ওমনি’ নামে একটি এআই সিস্টেম চালু করেছে গুগ্‌ল। চলতি এআই প্রজেক্ট, যেমন ভিও, ন্যানো ব্যানানা প্রযুক্তিগুলিকে একত্রিত করে শক্তিশালী বৈশ্বিক মডেল চালু করেছে সংস্থাটি।

গত ২৫ বছরের মধ্যে গুগ্‌ল তাদের সার্চ বক্সের আমূল পরিবর্তন এনেছে। এখন আর শুধু সাধারণ বাক্য নয়, বড় বাক্য লেখার পাশাপাশি ছবি, ভিডিয়ো, ফাইল এবং এমনকি ক্রোম ব্রাউজ়ারের খোলা থাকা ট্যাবগুলো ইনপুট হিসাবে সার্চ বক্সে দিতে পারবেন ব্যবহারকারীরা।

হার্ডঅয়্যারের ক্ষেত্রে গুগ্‌লের সবচেয়ে চমকপ্রদ ঘোষণা হল অ্যান্ড্রয়েড এক্স আর প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি স্মার্ট গ্লাস। স্যামসাং, জেন্টল মনস্টা এবং ওয়ার্বি পার্কারের মতো সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে গুগ্‌ল। এই চশমাটির পুরো নিয়ন্ত্রণ থাকবে জেমিনি এআই-এর হাতে। চশমার ফ্রেমে আলতো করে চাপ দিয়ে বা কেবল ‘হে গুগ্‌ল’ বলে এটিকে চালু করা যাবে। ফোন পকেট থেকে না বার করেই রিয়্যাল-টাইম অনুবাদ, রাস্তা চেনা, মেসেজ পাঠানো বা কল করার মতো কাজগুলো সরাসরি ভয়েস কমান্ডের মাধ্যমে করা সম্ভব হবে।

Gemini AI Smart glass
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy