Advertisement
E-Paper

হাতে সিগারেট, পিঠে ব্যাগ, ঘণ্টার পর ঘণ্টা ‘জ়ম্বির’ মতো দাঁড়িয়ে রইলেন ডেলিভারি কর্মী, অদ্ভুত ভিডিয়ো ভাইরাল

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পিঠে একটি ডেলিভারি ব্যাগ নিয়ে ওই তরুণ মুখে সিগারেট নিয়ে এক দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। ঠিক যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুলছেন। ডাকলেও কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৮:০৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পিঠে অ্যাপভিত্তিক পণ্য সরবরাহ সংস্থার ব্যাগ। মাথা নুইয়ে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। হাতে সিগারেট। শরীর অল্প অল্প দুলছে। এক-আধ মিনিট নয়। প্রায় দু’ঘণ্টা ধরে ওই অবস্থায় দাঁড়িয়ে রইলেন তিনি। সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি চণ্ডীগঢ়ের। সেই অদ্ভুত ঘটনারই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পিঠে একটি ডেলিভারি ব্যাগ নিয়ে ওই তরুণ মুখে সিগারেট নিয়ে এক দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। ঠিক যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুলছেন। ডাকলেও কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। দেখে মনে হচ্ছে চারপাশের পরিবেশ সম্পর্কে কোনও হুঁশ ছিল না তরুণের। এই অস্বাভাবিক আচরণের কারণে চণ্ডীগঢ় ৩৩ বি এলাকার বাসিন্দাদের কৌতূহল উদ্রেক হয়েছিল। স্থানীয়েরা প্রথমে দূর থেকে বিষয়টি পর্যবেক্ষণ করলেও পরে কর্তৃপক্ষকে খবর দেন।

ভিডিয়োটি ‘ওকপ্যান্ডেমিক’ নামের হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। এক্স-এ পোস্ট করা ভিডিয়োয় তরুণকে দেখে সম্মোহিত বলে মনে হচ্ছিল। চোখ বন্ধ রেখে হাতের কোনও কিছুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন তিনি। ভিডিয়োটি দেখে নানা ধরনের মন্তব্য করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক লিখেছেন, “সীমান্ত থেকে জ়ম্বি ড্রাগ এসে গিয়েছে।” আর এক জন লিখেছেন, “দেখে মনে হচ্ছে তরুণ কোনও মারাত্মক মাদক গ্রহণ করেছেন। প্রভু, পঞ্জাবকে বাঁচান।”

Punjab
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy