Advertisement
E-Paper

ভাড়া ৯৯০০ টাকা! পাকিস্তানের ‘বিলাসবহুল’ ট্রেনের চেহারা দেখে উপহাস, বন্দে ভারতের সঙ্গে তুলনা করল নেটপাড়া

ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে ট্রেনটি পাকিস্তানের কোনও একটি স্টেশনে থেমে রয়েছে। কাচের দরজা খুলে ভিতরে ঢোকামাত্র ক্যামেরায় ট্রেনটির চেহারা ধরা পড়েছে। নীল রঙের গদি আঁটা আসন। একটি কোচের ভিতরে তিনটি করে স্লিপারের আসন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:০২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

চেহারা ও পরিষেবা সাধারণ মানের। ভারতের সাধারণ ট্রেনের এসি কোচের মতোই। সেই ট্রেনের ভাড়া নাকি ৯৯০০ টাকা। কামরাটির অন্দরসজ্জা সাধারণ মানের। পরিষ্কার-পরিচ্ছন্ন আসন, শীতাতপ নিয়ন্ত্রিত কোচ। পাকিস্তানে একটি সাধারণ দেখতে ট্রেনের ভাড়া ১০ হাজারের কিছু কম। পড়শি দেশের বিলাসবহুল এক ট্রেনের চেহারা কেমন তারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে ট্রেনটি পাকিস্তানের কোনও একটি স্টেশনে থেমে রয়েছে। কাচের দরজা খুলে ভিতরে ঢোকামাত্র ক্যামেরায় ট্রেনটির চেহারা ধরা পড়েছে। নীল রঙের গদি আঁটা আসন। একটি কোচের ভিতরে তিনটি করে স্লিপারের আসন। কামরায় পাশে, উপর, নীচে একটি করে আসন। ভিডিয়োটি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই পাকিস্তানের এই ট্রেনটির সঙ্গে ভারতীয় ট্রেনগুলির তুলনা শুরু হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন যে, এই যদি পড়শি দেশের ‘বিলাসবহুল ট্রেন’ হয়, তা হলে একটি সাধারণ যাত্রিবাহী ট্রেনের অবস্থা নিশ্চয়ই খুব খারাপ হবে। ইনস্টাগ্রামে ‘মাহিবেবা’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করার পর পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এবং রেলের ব্যবস্থাকে উপহাস করে হাজার হাজার মন্তব্য ধেয়ে এসেছে। ভিডিয়োটি ইতিমধ্যেই বহু বার দেখা হয়েছে। লাইক কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভিডিয়োয়।

কেউ কেউ ভারতের বন্দে ভারত ট্রেনের উদাহরণ টেনে জানিয়েছেন ভারতে বিলাসবহুল যাত্রার খরচ প্রায় ২,০০০ টাকা। অথচ পাকিস্তানে একটি সাধারণ দেখতে ট্রেনের ভাড়া ৯,৯০০ টাকা। এক নেটাগরিক রসিকতা করে লিখেছেন, ‘‘এটাই যদি বিলাসিতা হয়, তাহলে সাধারণ কামরাটা নিশ্চয়ই নরক।’’

Pakistan Vande Bharat Rail
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy