বর-কনে তখন সেজেগুজে তৈরি। ছাঁদনাতলায় সবে তাঁরা একে অপরের মুখোমুখি হয়েছেন। বিয়ে দেখতে তখন চারদিকে অতিথিদের ভিড়। মালাবদল, শুভদৃষ্টি নয়, আচমকা একে অপরকে মারধর শুরু করলেন তাঁরা। যা দেখে থ হয়ে গেলেন সকলে।
ছাঁদনাতলায় শুভদৃষ্টি, মালাবদলের বদলে কিনা মারামারি! এ আবার কী কাণ্ড! এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
আরও পড়ুন:
ভিডিয়োতে দেখা গিয়েছে, মারামারি করছেন বর এবং কনে। একে অপরের গালে চড় কষাচ্ছেন তাঁরা। তাঁদের ছাড়ানোর চেষ্টা করছেন অতিথিরা। কিন্তু বর এবং কনের ঝগড়া থামাতে ব্যর্থ তাঁরা।
আরও পড়ুন:
বিয়ের আসরে বর এবং কনের এই কাণ্ড দেখে হতবাক হয়ে গিয়েছেন সকলে। হেসে খুন হয়েছেন অনেকে। তবে ভিডিয়োটি কোন এলাকার, তা জানা যায়নি। কী নিয়ে তাঁদের মধ্যে গোলমাল বাধল, তা-ও জানা যায়নি।