Advertisement
E-Paper

এক দিনে এক কোটি! তিন বছর উধাও থাকার পর ২৪ ঘণ্টাতেই বিষয়স্রষ্টা তরুণী ফিরে পেলেন বিপুল অনুসারী, কী ভাবে?

চিনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদন অনুসারে, ওই নেটপ্রভাবী সম্প্রতি টিকটকের চিনা সংস্করণ, ‘ডুইয়িন’ নামক সমাজমাধ্যম প্ল্যাটফর্মে অপ্রত্যাশিত ভাবে ফিরে এসেছেন। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তার অ্যাকাউন্টে প্রায় ১ কোটি নতুন অনুসরণকারী যুক্ত হয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৩:০৯

ছবি: সংগৃহীত।

‘ককরোচ জনতা পার্টির’ থেকেও প্রবল জনপ্রিয়তা অর্জন করলেন বিষয়স্রষ্টা তরুণী। এক দিনেই এক কোটি! সমাজমাধ্যম থেকে তিন বছরের বিরতি। তার পর ফিরতেই তাক লাগিয়ে দিলেন বিষয়স্রষ্টা। মাত্র এক দিনেই এক কোটি অনুসারীর মন জিতে নিলেন তিনি। সংবাদ প্রতিবেদন অনুসারে অনলাইনে লুও ওয়াং নামে পরিচিত বিষয়স্রষ্টা বা নেটপ্রভাবী ২০২২ সালে তাঁর জনপ্রিয়তার শীর্ষে থাকাকালীন সমাজমাধ্যম থেকে উধাও হয়ে গিয়েছিলেন। তাঁর অনুপস্থিতিতে, তাঁর ব্যক্তিগত জীবন এবং কর্মজীবন নিয়ে অনলাইনে নানা গুজব ছড়িয়ে পড়ে। তাঁর ভক্তদের মনে এই প্রশ্ন জাগিয়ে তোলে যে তিনি আদৌ কখনও ফিরবেন কি না। সমস্ত গুজব মিথ্যে প্রমাণ করে সমাজমাধ্যমে প্রত্যাবর্তন করলেন তরুণী।

চিনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদন অনুসারে, ওই নেটপ্রভাবী সম্প্রতি টিকটকের চিনা সংস্করণ ‘ডুইয়িন’ নামক সমাজমাধ্যম প্ল্যাটফর্মে অপ্রত্যাশিত ভাবে ফিরে এসেছেন। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তার অ্যাকাউন্টে প্রায় ১ কোটি নতুন অনুসরণকারী যুক্ত হয়েছেন। তাঁর এই প্রত্যাবর্তন চলতি বছরের অন্যতম বড় ভাইরাল মুহূর্তে পরিণত হয়েছে। তাঁর প্রত্যাবর্তনের ভিডিয়োটি দ্রুত লক্ষ লক্ষ বার দেখা হয়। ক্লিপটিতে লুও-কে আবেগপ্রবণ দেখাচ্ছিল। তিনি তাঁর ভক্ত ও অনুসরণকারীদের ধন্যবাদ জানান যাঁরা দীর্ঘ অনুপস্থিতির সময়কালেও তাঁকে মনে রেখেছেন। তাঁর নিখোঁজ হওয়া নিয়ে ছড়িয়ে পড়া গুজব সম্পর্কেও নীরবতা ভাঙেন চিনা বিষয়স্রষ্টা। ব্যক্তিগত সুস্থতার উপর মনোযোগ দেওয়ার জন্য জনসমক্ষ থেকে সরে গিয়েছিলেন বলে জানান লুও।

নেটমাধ্যম ব্যবহারকারীরা তাঁকে ফিরে আসতে দেখে লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন। অনেকেই জানিয়েছেন যে তাঁরা লুও-এর ফিরে আসার জন্য বছরের পর বছর অপেক্ষা করেছেন। ইন্টারনেট থেকে অদৃশ্য হয়ে যাওয়ার আগে বেশ কয়েক জন ভক্ত তাঁকে চিনের অন্যতম প্রভাবশালী সৌন্দর্য সংক্রান্ত বিষয়স্রষ্টা হিসাবে বর্ণনা করেছেন।

China Influencer Content Creator
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy