Advertisement
E-Paper

বিদায়ের সময় বার বার জড়িয়ে ধরে কান্না, মেয়ের আচরণে বিরক্ত বাবা তাড়া করলেন ইট নিয়ে! ভিডিয়ো ভাইরাল

বাপের বাড়ি ছেড়ে যাওয়ার সময় বার বার বাবাকে জড়িয়ে ধরছিলেন তরুণী। এমনকি, চলন্ত বাইক থেকে নেমে গিয়ে বাবাকে জড়িয়ে ধরতে যাচ্ছিলেন তিনি। কন্যার আচরণে বিরক্ত হয়ে রাস্তা থেকে একটি ইট তুলে নেন তরুণীর বাবা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১২:৩০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কনেবিদায়ের সময়। বাবা-মাকে ছেড়ে যেতে মন চাইছে না তরুণীর। শ্বশুরবাড়ির উদ্দেশে বাইক রওনা দিলেও তরুণী নেমে যান। বাবাকে জড়িয়ে ধরার জন্য বাড়ির দিকে ছুটে যান তিনি। কিন্তু আদর করার পরিবর্তে মেয়ের দিকে ইট হাতে ছুটে যান তাঁর বাবা। মার খাওয়ার ভয়ে আবার বাইকের পিছনে উঠে পড়েন তরুণী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘ঠরকি.টাইমস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বর-কনে বিয়ের পোশাকে বাইকে বসে রয়েছেন। নবদম্পতিকে নিয়ে বাইক চালাচ্ছেন এক তরুণ। বরের হাতে একটি ভারী স্যুটকেস। কনেবিদায়ের সময় সকলেই বাইরে দাঁড়িয়ে রয়েছেন। বাপের বাড়ি ছেড়ে যাওয়ার সময় বার বার বাবাকে জড়িয়ে ধরছিলেন তরুণী। এমনকি, চলন্ত বাইক থেকে নেমে গিয়ে বাবাকে জড়িয়ে ধরতে যাচ্ছিলেন তিনি।

কন্যার আচরণে বিরক্ত হয়ে রাস্তা থেকে একটি ইট তুলে নেন তরুণীর বাবা। তার পর ইট হাতে তরুণীকে তাড়া করেন। গ্রামবাসীদের সামনে তাড়া খেয়ে লেহঙ্গা পরেই দৌড়ে বাইকে উঠে যান তরুণী। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে নেটপাড়ায় সমালোচনা শুরু হয়েছে। এক জন লিখেছেন, ‘‘ভিডিয়ো দেখে মনে হচ্ছে পরিকল্পিত। রিল বানানোর জন্য এমন অভিনয় করা হয়েছে।’’ আবার এক নেটাগরিক লিখেছেন, ‘‘তরুণীর বাবা খুব অন্যায় করেছেন। বুকে জড়িয়ে আদর করলে কী এমন ক্ষতি হয়ে যেত!’’

Viral Video Wedding Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy