Advertisement
E-Paper

মাকে সাহায্য করতে গিয়ে খাবারভর্তি গাড়ি উল্টে ফেলল খুদে, ক্ষতি হাজার হাজার টাকার! ভিডিয়ো ভাইরাল

এক খুদে গাড়ির সামনের চাকার উপর ভর দিয়ে দাঁড়িয়ে পড়েছে। তার মা গাড়িতে খাবার সাজিয়ে রাখতে ব্যস্ত। ছোট্ট বালিকা গাড়ির সামনে চাবি ঘুরিয়ে দিতেই গাড়িটি উল্টে সব খাবার নীচে পড়ে গেল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১৭:৩৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তার ধারে ইলেকট্রিক গাড়িতে খাবার বিক্রি করে উপার্জন করেন তরুণী। সকাল সকাল গাড়ির উপর খাবার সাজিয়ে রাখার কাজেই ব্যস্ত ছিলেন তিনি। মাকে সাহায্য করতে ছোট ছোট পায়ে এগিয়ে গেল তাঁর কন্যা। মা যেন তাড়াতাড়ি গাড়িটি এগিয়ে নিয়ে যেতে পারে, তাই গাড়ির চাবি দিল ঘুরিয়ে। কিন্তু ভুল করে গাড়ির ইঞ্জিন চালু করে ফেলল খুদে। সঙ্গে সঙ্গে গাড়িতে সাজানো সমস্ত খাবার রাস্তায় পড়ে নষ্ট হয়ে গেল। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক খুদে গাড়ির সামনের চাকার উপর ভর দিয়ে দাঁড়িয়ে পড়েছে। তার মা গাড়িতে খাবার সাজিয়ে রাখতে ব্যস্ত। ছোট্ট বালিকা গাড়ির সামনে চাবি ঘুরিয়ে দিতেই গাড়িটি উল্টে সব খাবার নীচে পড়ে গেল। এই ঘটনাটি সম্প্রতি চিনের গুয়াংদং এলাকায় ঘটেছে।

খাবারের দোকানের মালকিন ২৭ বছরের এক তরুণী। ওই বালিকা তাঁর মাকে সাহায্য করার জন্য গাড়ির চাবি ঘুরিয়ে দিয়েছিল। সে ভেবেছিল, এর ফলে গাড়িটি খুব সহজেই ঠেলে নিয়ে যেতে পারবেন তাঁর মা। কিন্তু গাড়িটির ইঞ্জিন চালু হয়ে গিয়ে সমস্ত খাবার রাস্তায় পড়ে যায়। তরুণীর দাবি, ৭৫ কেজি খাবার রাস্তায় পড়ে নষ্ট হয়েছে। ১ হাজার ইউয়ান (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১৪ হাজার ২০৮ টাকা) মূল্যের ক্ষতি হয়েছে তরুণীর। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘বেচারি কত ভাল মন নিয়ে মায়ের সাহায্য করার কথা ভেবেছিল! ভাল চাইতে গিয়ে খারাপ ঘটনা ঘটিয়ে ফেলল।’’

Viral Video China
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy