ঘোড়সওয়ার কি না কুকুর! কতই না কাণ্ড ঘটে এই দুনিয়ায়! নেটমাধ্যমে চমকে দেওয়ার মতো ভিডিয়োর সংখ্যা নেহাত কম নয়। এ বার তেমনই এক ভিডিয়োয় মজলেন নেটাগরিকরা।
রাস্তায় টগবগ করে ছুটছে একটি সাদা রঙের ঘোড়া। তার পিঠের উপর দাঁড়িয়ে রয়েছে একটি কুকুর। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তবে কোন এলাকার এই ভিডিয়ো তা জানা যায়নি।
Paw patrol..
— 𝕐o̴g̴ (@Yoda4ever) July 16, 2022pic.twitter.com/SaeOh8Y8UQ
ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘোড়ার পিঠে চড়ে যেন শহর পরিক্রমা করছে একটি কুকুর। ঘোড়াটিও নিজস্ব তালে ছুটে চলেছে। আবার ট্রাফিক সিগন্যাল লাল হতেই অন্য যানবাহনের মতো দাঁড়িয়ে পড়ল ঘোড়াটি। সিগন্যাল সবুজ হতেই আবার সে ছুটল। দুই প্রাণীর এমন দৃশ্যে মুগ্ধ হয়েছেন অনেকে।