Advertisement
E-Paper

তরুণীকে বিয়ে করে হাসি থামতেই চায় না বৃদ্ধের! ভাইরাল হল ভিডিও

মাথায় বরের পাগড়ি। গায়ে বরবেশ। তরুণীর পাশে বসে ক্যামেরার দিকে তাকিয়ে হেসেই চলছেন তিনি।

শেষ আপডেট: ২১ মে ২০২৩ ২৩:৪০
সমাজমধ্যমে এই জুটির ভিডিয়ো ভাইরাল হয়েছে।

সমাজমধ্যমে এই জুটির ভিডিয়ো ভাইরাল হয়েছে।

প্রেম বয়স মানে না। কখন যে কার হৃদয় কার সামনে মাথা নোয়াবে, তার কোনও বাঁধাধরা হিসাব থাকে না। সেই বেহিসাবের অঙ্কেই হঠাৎ বহাত্তুরে বৃদ্ধের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সদ্য ২০ পেরনো তরুণী। সমজমধ্যমে তেমনই এক জুটির ভিডিয়ো ভাইরাল হয়েছে।

ভিডিওর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। তবে তাতে দেখা যাচ্ছে বধূ বেশে এক তরুণীর পাশে ফুল দিয়ে সাজানো আসনে বসে আছেন এক অতি বৃদ্ধ মানুষ। তাঁর মাথায় বরের পাগড়ি। গায়ে বরবেশ। তরুণীর পাশে বসে ক্যামেরার দিকে তাকিয়ে হেসেই চলছেন তিনি।

তিনিই পাত্র কি না বা তাঁর সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়েছে কি না ভিডিয়ো দেখে স্পষ্ট বোঝা যায় না। যদিও ভিডিয়োর নেপথ্যে একটি কণ্ঠস্বর কে বলতে শোনা যায়, "আমি ১৮ বছরের এই তরুণীকে প্রশ্ন করেছিলাম, এই বৃদ্ধকে বিয়ে করলেন কেন? আমাকে উনি দুটি বাক্যে জবাব দিলেন। 'প্রথমত, ওঁর ইনকাম (অর্থাৎ উপার্জন), দ্বিতীয়ত, ওঁর দিন কম'।"

ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে এই ভিডিও। বিবরণে লেখা হয়েছে, "কাকা একটু সামলে"।

Viral Marriage Elderly Social Media
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy