Advertisement
E-Paper

স্বামীর অতিরিক্ত যত্নে বিরক্তি! অস্ত্রোপচারের পর বার বার খোঁজ নেওয়ায় রাগে স্বামীর বুকে গুলি চালিয়ে হত্যা অসুস্থ স্ত্রীর

শেরির দাবি, দু’সপ্তাহ আগে ওপেন হার্ট সার্জারি হয়েছিল তাঁর। অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন তিনি। কিন্তু বিশ্রামের সুযোগ পাচ্ছিলেন না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৭:৫৭

ছবি: (এআই সহায়তায় প্রণীত)

দু’সপ্তাহ আগে কঠিন অস্ত্রোপচার হয়েছিল স্ত্রীর। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাড়িতে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। স্ত্রী অসুস্থ বোধ করছেন কি না, ঘরে ঢুকে বার বার জিজ্ঞাসা করতেন তাঁর স্বামী। কিন্তু বারংবার একই প্রশ্নে বিরক্ত হয়ে উঠেছিলেন স্ত্রী। তাই রাগে-বিরক্তিতে স্বামীর বুকে গুলি করে হত্যা করেন স্ত্রী।

সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি সম্প্রতি আমেরিকার আলাবামার রাসেলভিলে এলাকায় ঘটেছে। মৃতের নাম টিমোথি ক্লাটস (৬৯)। তাঁর স্ত্রীর নাম শেরি মিশেল ক্লাটস। টিমোথির চেয়ে চার বছরের ছোট শেরি। ১৫ বছরের সংসার ছিল তাঁদের। শেরির দাবি, দু’সপ্তাহ আগে ওপেন হার্ট সার্জারি হয়েছিল তাঁর। অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন তিনি। কিন্তু বিশ্রামের সুযোগ পাচ্ছিলেন না।

শেরির অভিযোগ, বার বার তাঁর ঘরে ঢুকে টিমোথি তাঁর স্বাস্থ্যের হালহকিতত নিয়ে নানা রকম প্রশ্ন করতেন। ঘন ঘন স্বামীর প্রশ্নের ‘জেরা’য় বিরক্ত হয়ে পড়েছিলেন শেরি। তাই টিমোথিকে খুন করার সিদ্ধান্ত নেন তিনি। টিমোথির বুকে গুলি করে তাঁকে হত্যা করেন শেরি। তার পর নিজেই পুলিশকে খবর দেন। খুনের স্বীকারোক্তি করলে শেরিকে হেফাজতে নেয় পুলিশ। পুরো বিষয়টি তদন্তে নেমে খতিয়ে দেখছে তারা।

Bizarre US Alabama
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy