Advertisement
E-Paper

বিয়ের ভিডিয়ো করার ড্রোনকে ‘শত্রু’ ভেবে বসলেন প্রৌঢ়, ধ্বংস করলেন বন্দুক দিয়ে গুলি ছুড়ে! ভাইরাল ভিডিয়ো

বর-কনের বসার জায়গার উপর উড়ছিল একটি ড্রোন। খুব সম্ভবত ভিডিয়ো করা হচ্ছিল সেটির মাধ্যমে। হাতে থাকা বড় নলের বন্দুক দিয়ে সেটিকে গুলি করে উড়িয়ে দিলেন প্রৌঢ়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৩:২০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

আজকাল বিয়ে মানেই প্রচুর খরচা। তা সে যে ধর্মমত বা সংস্কৃতি মেনেই করা হোক না কেন, খরচের ফিরিস্তি কমে না। লোক খাওয়ানো, জিনিসপত্র কেনা আরও কত কী! আরও একটা জিনিস যেটা ছাড়া বর্তমানে বিয়ের কথা ভাবাই যায় না, তা হল ছবি তোলানোর বন্দোবস্ত করা। হাজার হাজার টাকা খরচা করে আলোকচিত্রী ডেকে বিশেষ দিনের মুহূর্তগুলি ফ্রেমবন্দি করে রাখা হয়। কেবল ছবি তোলা নয়, সঙ্গে ভিডিয়োগ্রাফিও চলে। সে ক্ষেত্রে আলোকচিত্রীরাও নানা রকমের গ্যাজেট ব্যবহার করে থাকেন। তেমনই এক নতুনত্ব গ্যাজেট দেখে ঘাবড়ে গেলেন প্রৌঢ়। বর-কনের বসার জায়গার উপর উড়ছিল একটি ড্রোন। খুব সম্ভবত ভিডিয়ো করা হচ্ছিল সেটির মাধ্যমে। হাতে থাকা বড় নলের বন্দুক দিয়ে সেটিকে গুলি করে উড়িয়ে দিলেন প্রৌঢ়। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা যদিও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের মণ্ডপে মঞ্চের উপর বসে রয়েছেন বর-কনে। তাঁদের সামনে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছেন দুই প্রৌঢ়। এ ছাড়াও বিয়েবাড়িতে আসা দু’-তিন জন তরুণী এবং আলোকচিত্রীরাও সেই মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন। চলছে ছবি তোলা। সে সবের মাঝে মঞ্চের উপর হঠাৎই উড়ে এল একটি ড্রোন। হয়তো বিশেষ মুহূর্তের ভিডিয়ো করার জন্যই সেটিকে উড়ানো হয়েছিল। কিন্তু বন্দুকধারী এক প্রৌঢ়ের সেটা পছন্দ হল না। তিনি হয়তো সেটির কার্যকারিতা সম্বন্ধে বুঝতে পারলেন না। তাই তৎক্ষণাৎ গুলি করে ধ্বংস করে দিলেন সেটিকে। বর-কনে-সহ মঞ্চে থাকা অন্যান্য ব্যক্তিও প্রৌঢ়ের এই কাজ দেখে হকচকিয়ে গেলেন।

‘রুধরা যাদব’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। প্রায় দেড় লক্ষ বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। ইতিমধ্যে আনুমানিক দেড় হাজার নেটাগরিক ভিডিয়োটি প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকম মজার মন্তব্যে ভরে গিয়েছে মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘কাকা তো বিয়ের মঞ্চে আগুন লাগিয়ে দিলেন।’’ বহু নেটাগরিক আলোকচিত্রীর ক্ষতি হয়ে যাওয়ায় সমবেদনা জানিয়েছেন।

Viral Video Viral Story Wedding Viral Wedding Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy