Advertisement
E-Paper

নর্দমার স্রোতে হাবুডুবু খাচ্ছে তিন সারমেয়শাবক, বাঁচাতে ছুটলেন ‘জননী’! নোংরা জলে হাত দিয়ে ‘সন্তানদের’ উদ্ধার তরুণীর

ভাইরাল একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, নর্দমার জলের স্রোতে হাবুডুবু খাচ্ছে তিন কুকুরছানা। তাদের অসহায় অবস্থা দেখে দড়ির সাহায্যে তিন শাবককেই জল থেকে তুলে ফেললেন তরুণী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১০:৪৫
drowning

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

নর্দমা দিয়ে ভেসে চলেছে তিন কুকুরছানা। আপ্রাণ চেষ্টা করছে সেখান থেকে ওঠার। কিন্তু ছোট্ট পায়ের জোরে জলের স্রোত কাটিয়ে উঠতে পারছে না তারা। সারমেয়শাবকদের এই করুণ অবস্থা সহ্য করতে পারলেন না এক তরুণী। ছুটে গেলেন তাদের বাঁচাতে। তিন জনকেই জল থেকে বাইরেও বার করলেন। মন ভাল করা এই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানতে পারা যায়নি।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নর্দমার জলের স্রোতে হাবুডুবু খাচ্ছে তিন কুকুরছানা। জলের উপর পুচকে পুচকে পা তুলে তারা চেষ্টা করছে নর্দমা থেকে উঠে আসার। কিন্তু পারছে না। নর্দমা দিয়ে বয়ে চলা নোংরা জলের স্রোতের সঙ্গে পেরে উঠছে না সারমেয়শাবকেরা। তাদের এই অসহায় অবস্থা দেখে ছুটে গেলেন এক তরুণী। নর্দমার পাশে পড়ে থাকা একটা দড়ি তুলে নিলেন তিনি। তার পর সেটির সাহায্যে তিনটি কুকুরছানাকেই জল থেকে তুলে ফেললেন তরুণী। নিজের হাতে-গায়ে নর্দমার নোংরা জল লাগল কি না সে সব দিকে খেয়াল নেই তাঁর। বাচ্চা কুকুরগুলিও জল থেকে উঠে যেন হাঁপ ছেড়ে বাঁচল। ‘মায়ের ভালবাসার’ সুন্দর সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘অপরাজিতে’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। প্রায় এক লক্ষ বার ভিডিয়োটি দেখা হয়েছে। দশ হাজারের কাছাকাছি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা মন ভাল করা মন্তব্যে ভরে উঠেছে মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘মায়ের ভালবাসার কোনও সীমা নেই, তা সে নিজের সন্তানই হোক বা কোনও অবোলা প্রাণীর সন্তান। মায়ের মনে সকলের জন্য সহানুভূতি থাকে।’’

Viral Video Viral Story
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy