Advertisement
E-Paper

স্কুটারের ধাক্কায় ছিটকে পড়লেন বাইকচালক, গাড়ির চালকের উপস্থিত বুদ্ধিতে এড়াল বড় দুর্ঘটনা, ভিডিয়ো ভাইরাল

বাইক নিয়ে রাস্তা পার হচ্ছিলেন এক তরুণ। রাস্তা পার হওয়ার মুহূর্তে পিছন থেকে জোর গতিতে একটি স্কুটার ধাক্কা মারে বাইকটিকে। বাইকচালক ছিটকে রাস্তায় পড়ে যান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ০৯:০৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ধীর গতিতে বাইক চালিয়ে যাচ্ছিলেন এক বাইকচালক। রাস্তা পার হবেন বলে সাবধানে বাইক ঘোরাচ্ছিলেন তিনি। বিপরীত দিক থেকেই একটি গাড়ি ইউ-টার্ন নেওয়ার জন্য ঘুরছিল। বিপদের আঁচ পেয়ে আগেভাগেই ব্রেক কষলেন গাড়ির চালক। বাইকচালক রাস্তা পার করতেই সে দিকে জোর গতিতে ধেয়ে এল একটি স্কুটার। স্কুটারের ধাক্কায় মাঝরাস্তায় ছিটকে পড়লেন বাইকের চালক। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় পথ দুর্ঘটনার এই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘অ্যাক্সিডেন্ট মোমেন্ট’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি গাড়ি ইউ-টার্ন করতে গিয়ে আচমকা ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। সেই সময় বাইক নিয়ে রাস্তা পার হচ্ছিলেন এক তরুণ। রাস্তা পার হওয়ার মুহূর্তে পিছন থেকে জোর গতিতে একটি স্কুটার ধাক্কা মারে বাইকটিকে। বাইকচালক ছিটকে রাস্তায় পড়ে যান।

অন্য দিকে, স্কুটারে দু’জন বসেছিলেন। ধাক্কা লাগার ফলে তাঁরাও রাস্তায় পড়ে যান। গাড়ির চালক তাড়াতাড়ি নেমে দুর্ঘটনাস্থলে ছুটে যান। বাইকচালক, স্কুটারচালক এবং স্কুটার আরোহী তিন জন সামান্য আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনাটি বুধবার মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার রাজওয়াড়া এলাকায় ঘটেছে। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘বড় রকমের দুর্ঘটনা এড়িয়ে গিয়েছেন সকলে। ভাগ্য সহায় ছিল সকলের।’’

Viral Video Road Accident Madhya Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy