Advertisement
E-Paper

খাবারের প্যাকেট ‘চুরি’ করে পালাল পথকুকুর, খাবার ডেলিভারি করতে গিয়ে মাথায় হাত কর্মীর! ভিডিয়ো ভাইরাল

ক্রেতার বাড়ির সামনেই একটি পথকুকুর ঘোরাফেরা করছিল। ডেলিভারি কর্মীর খাবারের ব্যাগ থেকে একটি খাবারের প্যাকেট নীচে পড়ে যায়। তা দেখতে পেয়ে সে দিকে ছুটে যায় পথকুকুরটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১২:০৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

খাবার ডেলিভারির ব্যাগ নিয়ে ক্রেতার বাড়ির সামনে বাইক নিয়ে হাজির হলেন ডেলিভারি কর্মী। ব্যাগটি খোলা রেখে কলিংবেল বাজাতে বাইক থেকে নামলেন তরুণ। বাড়িটির সামনে একটি পথকুকুর ঘোরাঘুরি করছিল। ব্যাগের ভিতরে রাখা খাবারের প্যাকেট রাস্তায় পড়ে যেতে সে দিকে দৌড়ে গেল কুকুরটি। খাবারের প্যাকেট নিয়ে কুকুরটি অন্য দিকে পালিয়ে গেল। পরে ডেলিভারি কর্মী বাইকের সামনে ফিরে এলে খাবারের প্যাকেটটি খুঁজে পেলেন না। তা দেখে মাথায় হাত পড়ল তরুণের। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘হেনরি কাবোগো’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ ডেলিভারি কর্মী বাইক নিয়ে ক্রেতার বাড়িতে খাবার পৌঁছোতে গিয়েছেন। খাবারের ব্যাগটি খোলা রেখে কলিংবেল বাজাতে নেমেছিলেন তিনি। ক্রেতার বাড়ির সামনেই একটি পথকুকুর ঘোরাফেরা করছিল। ডেলিভারি কর্মীর খাবারের ব্যাগ থেকে একটি খাবারের প্যাকেট নীচে পড়ে যায়। তা দেখতে পেয়ে সে দিকে ছুটে যায় পথকুকুরটি।

সুযোগ বুঝে খাবারের প্যাকেটটি মুখে তুলে সোজা অন্য দিকে দৌড় দেয় সে। বাইকের সামনে ফিরে এসে তরুণ যখন খাবারের প্যাকেটটি বার করতে যাবেন, তখন দেখেন যে সেটি উধাও। খাবারের প্যাকেট কোথায় গেল, তা বুঝেই উঠতে পারলেন না তিনি। মাথায় হাত দিয়ে বাইকের সামনে হাঁ করে দাঁড়িয়ে থাকলেন। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে হাসির রোল ওঠে নেটপাড়ায়। এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘বেচারা পথকুকুরটির জন্য নিশ্চয়ই ডেলিভারি কর্মী খুব বকুনি খেয়েছেন।’’

Advertisement
Viral Video animal video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy