Advertisement
E-Paper

কোমরজলে সাইকেল চালাতে গিয়ে ভেসে যাচ্ছিল বালক, পাঁচ ডেলিভারি কর্মীর তৎপরতায় বাঁচল প্রাণ! ভাইরাল ভিডিয়ো

বালকের বিপদ দেখে কোমরজলে নেমে দৌড়ে গেলেন তাঁরা। জলের স্রোতে প্রায় ডুবেই যাচ্ছিল বালকটি। দৌড়ে গিয়ে সেই বালককে টেনে তুলে নিলেন তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১২:৪৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

একনাগাড়ে বৃষ্টির ফলে রাস্তায় জল জমে গিয়েছে। ছাতা মাথায় ভারী বৃষ্টি উপেক্ষা করেও কাজে বেরিয়েছেন অনেকে। সেই পরিস্থিতিতে কোমরজলে সাইকেল চালাচ্ছিল এক বালক। কিন্তু জলের স্রোতে বেসামাল হয়ে সাইকেল থেকে পড়ে গেল সে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পাঁচ জন ডেলিভারি কর্মী। বালকের বিপদ দেখে কোমরজলে নেমে দৌড়ে গেলেন তাঁরা। জলের স্রোতে প্রায় ডুবেই যাচ্ছিল বালকটি। দৌড়ে গিয়ে সেই বালককে টেনে তুলে নিলেন তাঁরা। পাঁজাকোলা করে তাকে ফুটপাতে নামিয়ে রাখলেন সকলে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘হেসপ্রেসইং’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক বালককে পাঁজাকোলা করে জলমগ্ন রাস্তা থেকে তুলে নিয়ে আসছেন এক তরুণ। তাঁর পিছনে হেঁটে আসছিলেন আরও চার জন ডেলিভারিকর্মী। জল থেকে বালকের সাইকেল উদ্ধার করে নিয়ে আসছিলেন তাঁরা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার বিকেলে দক্ষিণ চিনের গুয়াংজ়ৌ এলাকার গুয়াংডং প্রদেশে এই ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, অতি ভারী বৃষ্টির কারণে রাস্তায় কোমরজল জমে গিয়েছিল। সেই পরিস্থিতিতেই বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় সাইকেল চালাচ্ছিল এক বালক। জলের স্রোতে টাল সামলাতে না পেরে সাইকেল থেকে পড়ে যায় সে। জলে তাকে ভেসে যেতে দেখে সে দিকে ছুটে যান ডেলিভারি কর্মীরা। কোমরজলে উল্টে প্রায় ডুবে যাচ্ছিল বালকটি। সে দিকে দৌড়ে গিয়ে বালকটিকে উদ্ধার করলেন তাঁরা। বালকের সাইকেলটিকেও তুলে নিয়ে এলেন। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে তরুণদের প্রশংসা করেন নেটপাড়ার অনেকে। এক নেটাগরিক এই প্রসঙ্গে লিখেছেন, ‘‘তরুণদের তৎপরতার জন্য বরাতজোরে বেঁচে গেল বালকটি। না হলে বড় রকমের বিপদ হতে পারত।’’

Viral Video China Flashflood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy