Advertisement
E-Paper

সোনার হার উপহার না পেলে অন্নগ্রহণ নয়! বিয়েতে খেতে বসে গোসা নতুন বরের, ভিডিয়ো ভাইরাল হতেই সমালোচনা

পাত্রকে খাওয়ার জন্য বার বার অনুরোধ করা হচ্ছে। কিন্তু তরুণ সে কথা মানতে নারাজ। কনেপক্ষের তরফে একটি সোনার হার উপহার পেলে তবেই তিনি খাওয়া শুরু করবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৪:৪১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিয়ের পোশাকে খেতে বসেছেন তরুণ। সাজিয়ে-গুছিয়ে খেতে দেওয়াও হয়েছে তাঁকে। কিন্তু কোনও খাবার মুখে দিতে নারাজ তরুণ। সকলে মিলে খেতে অনুরোধ করলেও তিনি মাথা নেড়ে জানিয়ে দেন যে, নিজের বিয়েতে খাবেন না। কনেপক্ষের তরফে সোনার হার উপহার দিলে তবেই তাঁর ‘মানভঞ্জন’ হবে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘আইফরইন্ডিয়ান্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ বিয়ের পোশাকে খেতে বসেছেন। টেবিলে খাবার সাজানো থাকলেও তিনি অন্নগ্রহণ করছেন না। তরুণকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন বরপক্ষ এবং কনেপক্ষের অতিথিরা। পাত্রকে খাওয়ার জন্য বার বার অনুরোধ করছেন তাঁরা। কিন্তু তরুণ সে কথা মানতে নারাজ।

কনেপক্ষের তরফে একটি সোনার হার উপহার পেলে তবেই তিনি খাওয়া শুরু করবেন বলে জানান। এক ব্যক্তি তরুণকে খাওয়ার জন্য জোর করলে রেগে গিয়ে তরুণ নিজের হাত ছাড়িয়ে দেন। তার পর আবার মুচকি মুচকি হাসতে শুরু করেন। তরুণের পাশের চেয়ারে বসেছিলেন তাঁর আত্মীয়। তরুণের এই আচরণকে সমর্থন করে তিনিও কনেপক্ষের কাছে নতুন বরের জন্য সোনার হার দাবি করতে থাকেন। সমাজমাধ্যমের পাতায় এই ভিডিয়োটি ছড়িয়ে পড়লে তরুণকে ঘিরে সমালোচনার বন্যা বয়ে যায়। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এ আবার কী ধরনের আচরণ! অন্য উপায়ে পণ চাইছেন পাত্র। খুবই খারাপ ঘটনা।’’

Advertisement
Viral Video Wedding Ceremony
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy