Advertisement
E-Paper

এলাকায় বুনো হাতি ঢুকে পড়ায় বিরক্তি! স্কুটারে চেপে দাঁতালকে তাড়া করলেন তরুণ, হরিদ্বারের ভিডিয়ো ভাইরাল

স্থানীয়দের একাংশের দাবি, ওই ব্যক্তিকে বারংবার স্কুটার নিয়ে তাড়া করতে নিষেধ করা হয়েছিল। কিন্তু তিনি কারও কথা শোনেননি। সকলের নিষেধ সত্ত্বেও স্কুটার নিয়ে দাঁতালদের তাড়া করেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জঙ্গল থেকে ঘুরতে ঘুরতে লোকালয়ে ঢুকে পড়েছিল দু’টি বুনো দাঁতাল। তাদের দেখে খেপে গেলেন এক ব্যক্তি। হাতি দু’টিকে এলাকা থেকে তাড়ানোর জন্য স্কুটার নিয়ে তাদের পিছনে ছুটলেন তিনি। স্কুটার নিয়ে এ ভাবে তেড়ে যেতে দেখে হাতিটিও ভয় পেয়ে যায়। সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায় দু’টি হাতিই। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘স্ট্রিটডগ্সঅফবম্বে’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, লোকালয়ে দু’টি হাতি ঢুকে পড়লে তাদের পিছনে স্কুটার নিয়ে ধাওয়া করেন এক ব্যক্তি। তাড়া খেয়ে ভয় পেয়ে যায় হাতি দু’টি। সেখান থেকে পালিয়ে যায় তারা। এই ভিডিয়োটি সোমবার রাতে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে নেটপাড়ায় সমালোচনার ঝড় ওঠে।

জানা গিয়েছে, এই ঘটনাটি হরিদ্বারের জগজিৎপুর এলাকায় ঘটেছে। এলাকার নিকটবর্তী শ্যামপুর জঙ্গল থেকে সেখানে দু’টি দাঁতাল ঢুকে পড়ে। স্থানীয়দের একাংশের দাবি, ওই ব্যক্তিকে বারংবার স্কুটার নিয়ে তাড়া করতে নিষেধ করা হয়েছিল। কিন্তু তিনি কারও কথা শোনেননি।

সকলে বারণ করা সত্ত্বেও স্কুটার নিয়ে দাঁতালদের তাড়া করেন তিনি। সমাজমাধ্যমে সেই ভিডিয়োটি ছড়িয়ে পড়লে তা বনবিভাগের কর্মীদের নজর কাড়ে। বন দফতরের তরফে জানানো হয়েছে যে, তদন্ত করে ওই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনে উপযুক্ত পদক্ষেপ করা হবে।

Viral Video Haridwar Wild Elephant animal video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy