Advertisement
E-Paper

সেমেস্টার শেষ হওয়ার আনন্দে নাচ শিক্ষকের, হাত-পা তুলে ক্লাসরুমেই পড়ুয়াদের নাচ দেখালেন তরুণ, ভাইরাল ভিডিয়ো

এক শিক্ষক ক্লাসরুমেই হাত-পা তুলে নানা রকম অঙ্গভঙ্গি করে নাচ করছেন। পড়ুয়ারা কেউ কেউ সেই তরুণ শিক্ষকের নাচ দেখে শিস দিচ্ছেন। কেউ আবার হাততালি দিয়ে শিক্ষককে আরও উৎসাহ দিচ্ছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১০:৪২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

এমবিএ পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ে পড়াতেন তরুণ শিক্ষক। অবশেষে সেমেস্টার শেষ হওয়ার আনন্দে ক্লাসরুমেই হাত-পা তুলে নেচে ফেললেন তিনি। হাততালি দিয়ে শিক্ষককে আরও উৎসাহ দিলেন ছাত্রছাত্রীরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘হোয়ারটনস্কুল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক শিক্ষক ক্লাসরুমেই হাত-পা তুলে নানা রকম অঙ্গভঙ্গি করে নাচ করছেন। পড়ুয়ারা কেউ কেউ সেই তরুণ শিক্ষকের নাচ দেখে শিস দিচ্ছেন। কেউ আবার হাততালি দিয়ে শিক্ষককে আরও উৎসাহ দিচ্ছেন। এই ঘটনাটি সম্প্রতি পেনসিলভানিয়া ইউনিভার্সিটির অন্তর্গত হোয়ারটন স্কুলে ঘটেছে। সেই শিক্ষকের নাম কার্তিক হোসানগর। বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষক তিনি।

ভারতীয় হওয়ার কারণে বলিউডের গান শুনতে পছন্দ করেন কার্তিক। কয়েক দিন আগে সেমেস্টারের পড়াশোনা শেষ হয় একটি ক্লাসে। কলেজের প্রথা মেনে সেমেস্টারের শেষে ক্লাসরুমে শিক্ষক-শিক্ষিকাদের পড়ুয়াদের সামনে নাচ করতে হয়। কার্তিকও সেই প্রথা মেনে নাচ করলেন।

ব্যাকগ্রাউন্ডে চলছিল হিন্দি সিনেমার পাঁচমিশালি গান। তার সঙ্গেই তাল মিলিয়ে নাচ করলেন কার্তিক। সেই ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে প্রশংসা কুড়োন তরুণ শিক্ষক। ভিডিয়ো দেখে মজা করে কার্তিক লিখেছেন, ‘‘ভাবছি এর পর পড়াশোনা সংক্রান্ত পোস্ট না করে সমাজমাধ্যমে আমার নাচের ভিডিয়োই পোস্ট করব।’’

Viral Video Dance Video MBA
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy