Advertisement
E-Paper

গাল বেয়ে গড়িয়ে পড়ে না চোখের জল! কী হয় মহাকাশে কাঁদলে? ভিডিয়ো প্রকাশ্যে এনে চমকে দিলেন মহাকাশচারী

ভাইরাল ভিডিয়য়ো দেখা গিয়েছে, মহাকাশযানে বসে রয়েছেন ক্রিস। নিজেকে ক্যামেরাবন্দি করছেন তিনি। এর পর একটি জলের প্যাকেট থেকে জল নিয়ে চোখে দেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১১:৪৮
Video shows astronaut experiments about what will happen if someone cry in space

মহাকাশচারী ক্রিস হ্যাডফিল্ড। ছবি: ইনস্টাগ্রাম।

মহাকাশে কাঁদলে চোখের জল কী ভাবে ঝরে পড়ে? ২০১৩ সালে মহাকাশে গিয়ে সেই পরীক্ষাই করেছিলেন মহাকাশচারী ক্রিস হ্যাডফিল্ড। ক্যামেরাবন্দিও করছিলেন সেই দৃশ্য। ১৩ বছর পর নতুন করে সেই ভিডিয়ো ক্রিস তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করার কারণে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল সেই ভিডিয়য়ো দেখা গিয়েছে, মহাকাশযানে বসে রয়েছেন ক্রিস। নিজেকে ক্যামেরাবন্দি করছেন তিনি। এর পর একটি জলের প্যাকেট থেকে জল নিয়ে চোখে দেন। কিন্তু সেই জল কিছুতেই ঝরে পড়ে না তাঁর চোখ থেকে। চোখের কোলে জমা হয়। এর পর আরও একটু জল নিয়ে চোখে দেন তিনি। কিন্তু তার পরেও জল ঝরে পড়ে না। চোখের কোলে জমা জলের পরিমাণ বৃদ্ধি পায় কেবল। জেলির মতো ঝুলতে থাকে জলবিন্দু। এর পরে একটি তোয়ালে নিয়ে সেই জল পরিষ্কার করে নেন ক্রিস। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োয় ক্রিস জানিয়েছেন, মহাকাশে কাঁদলেও চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়বে না। এর প্রধান কারণ হল মাইক্রোগ্র্যাভিটি। মহাকাশে মাধ্যাকর্ষণ না থাকার কারণে চোখের জল নীচে পড়ে না। ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ক্রিসের ইনস্টাগ্রাম হ্যান্ডল ‘কোলক্রিসহ্যাডফিল্ড’ থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের অনেকেই ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘সমস্যা তখনই দেখা দেয় যখন আপনি খোলা মহাকাশে স্যুট পরে থাকেন। আপনি আপনার মুখ থেকে জল মুছতে পারেন না।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘মহাকাশ আবেগপ্রবণ মানুষদের জন্য উপযুক্ত জায়গা নয়।’’

Advertisement
Viral Video Astronaut Spaceship Crying
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy