বিয়েবাড়ি উপলক্ষে বিশাল মঞ্চ বাঁধা হয়েছে। চারদিকে আলোর রোশনাই। মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন বর এবং নববধূ। এমন সময় হঠাৎই হাতাহাতি শুরু করলেন তাঁরা। চড় থাপ্পড় থেকে গলার মালা ছেঁড়াছেঁড়ি— সবই চলল বর-কনের মধ্যে। আত্মীয়েরা অনেক চেষ্টা করেও থামাতে পারলেন না তাঁদের। মজার সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বর এবং কনে বিয়ের মঞ্চে দাঁড়িয়ে মালাবদলের প্রস্তুতি নিচ্ছেন। হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন আত্মীয়েরা। হঠাৎই বর এবং নববধূর মধ্যে মধ্যে উত্তপ্ত তর্ক শুরু হয়। প্রথমে অনেকে এটিকে রসিকতা বলে মনে করে হাসতে থাকলেও কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি খারাপ হতে থাকে। বর এবং কনে রাগে একে অপরের উপর চিৎকার করতে শুরু করেন। আশ্চর্যজনক ভাবে হাতাহাতিও শুরু হয় তাঁদের মধ্যে। একে অপরকে চড়-থাপ্পড় মারার পর মালা ছেঁড়ারও চেষ্টা করেন। পরিস্থিতি পুরোপুরি উত্তপ্ত হয়ে ওঠে। এমন সময় কয়েক জন আত্মীয় এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। আলাদা করার চেষ্টা করেন বর এবং বধূকে। কিন্তু লাভ হয়নি। এর পর পাত্রের পা ধরে তাঁকে টেনে ফেলে দেওয়ারও চেষ্টা করতে দেখা যায় পাত্রীকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ইন্দিরাম’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। ভিডিয়োটি দেখার পর বিরক্তিও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘আনন্দময় বিয়ের মঞ্চ হঠাৎ করেই আখড়ায় পরিণত হল। মজা লাগল ভিডিয়োটি দেখে।’’ অন্য এক জন আবার মজা করে লিখেছেন, ‘‘আমি কখনও ভাবিনি কেউ তাঁদের নতুন জীবন এ ভাবে শুরু করবেন। মনে হচ্ছে বিয়ের আগেই সব ক্ষোভ মিটিয়ে ফেলছেন।’’ তৃতীয় এক নেটাগরিকের মন্তব্য, ‘‘বিয়ে কম ডব্লিউডব্লিউই বেশি মনে হচ্ছে। বিয়ের দিনেই এত মারামারি! বিয়ে হওয়ার পর দু’জনে কী করবেন?’’