Advertisement
E-Paper

‘জানিস আমি কে?’ দেবভূমে খচ্চরের পিঠে চড়ে মালিককেই হুঁশিয়ারি মহিলা পর্যটকের, দিলেন পুলিশের হুমকিও!

খচ্চরের পিঠে বসে সেটির মালিককে একের পর এক হুমকি দিয়ে চললেন মহিলা পর্যটক। তরুণ চুপ করে সবটা শুনে চললেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ০৯:৫৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

শুরু হয়ে গিয়েছে চারধামযাত্রা। চারধামের মধ্যে কেদারনাথের প্রতি মানুষের ঝোঁক একটু বেশিই। বিশ্বের নানা প্রান্ত থেকে লোকজন সেখানে যান। অনেকে পায়ে হেঁটে কেদারের পথে পাড়ি দেন। বহু মানুষ আবার ঘোড়া-খচ্চরের পিঠে চেপে যান। আধ্যাত্মিক যাত্রায় গিয়ে বচসায় জড়ালেন এক মহিলা পর্যটক। খচ্চরের পিঠে বসে সেটির মালিককে একের পর এক হুমকি দিয়ে চললেন তিনি। তরুণ চুপ করে সবটা শুনে চললেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে কেদারনাথ যাওয়ার পথে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাহাড়ের ধারে সরু রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে লোকের ঢল। রাস্তার এক কোনায় দাঁড়িয়ে রয়েছে গুটি কয়েক খচ্চর। তাদের মধ্যে একটির পিঠে চেপেছেন এক মহিলা। সেই খচ্চরের মুখের কাছে লাগানো দড়ি ধরে দাঁড়িয়ে রয়েছেন তার মালিক। সেই তরুণের সঙ্গে ঝামেলা লেগেছে খচ্চরের পিঠে বসে থাকা মহিলা পর্যটকের। যদিও ঝামেলার কারণ ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি। তরুণকে একের পর এক হুমকি দিয়ে চললেন মহিলা পর্যটক। এমনকি এটা তরুণের বাবার রাস্তা নয় এমন কুকথাও বললেন। খচ্চরের মালিক চুপচাপ দাঁড়িয়ে সবটা শুনলেন। কিন্তু তাতেও মহিলা থামলেন না। তিনি বলেই চললেন। বাবার প্রসঙ্গ শেষ করে চলে গেলেন অন্য দিকে। নিজের ক্ষমতার ব্যাপারে জানাতে মহিলা ‘তুই জানিস না আমি কে’ দিয়ে বলা শুরু করে গিয়ে থামলেন ‘এক ফোনে তোকে জেলে ঢুকিয়ে দেব আমি’তে গিয়ে। অসহায় তরুণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ঘর কে কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে এক লক্ষেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রায় আড়াই হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। মহিলার আচরণে ক্ষোভে ফেটে পড়েছে নেটপাড়া। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘পবিত্র দেবভূমে গিয়ে এমন অহঙ্কার দেখানো ঠিক নয়।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ভোলেবাবা আপনাকে চান না।’’

Viral Video Kedarnath Yatra Viral Story
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy