খুদে পড়ুয়াদের ধাক্কা মেরে ক্লাস থেকে বার করে দিচ্ছেন সরকারি স্কুলের শিক্ষিকা। চিৎকার করছেন পড়ুয়ার অভিভাবকের উপরেও। ঘটনাটি শনিবার মধ্যপ্রদেশের শেওপুরের একটি সরকারি স্কুলে ঘটেছে। শিক্ষিকার ছাত্রছাত্রীদের ওপর চিৎকার করতে করতে তাদের ধাক্কা দিয়ে ক্লাস থেকে বার করে দেওয়ার একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি শেওপুর জেলার মাতাসুলা গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে। অভিভাবকদের একাংশের অভিযোগ, তাঁরা স্কুলে গিয়ে দেখেন যে তাঁদের ছেলেমেয়েরা শিক্ষক-শিক্ষিকা ছাড়াই শ্রেণিকক্ষে বসে রয়েছে। এ-ও অভিযোগ উঠেছে যে, এক শিক্ষিকা শ্রেণিকক্ষে পড়ানোর পরিবর্তে ‘পার্টি করছিলেন এবং শসা খাচ্ছিলেন’। যখন একজন অভিভাবক এর প্রতিবাদ করেন, তখন ওই শিক্ষিকা তাঁর সন্তানদের শ্রেণিকক্ষ থেকে ঘাড়ধাক্কা দিয়ে বার করে দেন এবং বলেন, “আমি ওদের পড়াব না। ওদের আর কখনও স্কুলে আনবেন না।” এমনকি ওই অভিভাবক এবং তাঁর সন্তানদের উপর চিৎকারও করেন শিক্ষিকা।
আরও পড়ুন:
সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় শিক্ষিকাকে খুদে এক ছাত্র এবং ছাত্রীকে শ্রেণিকক্ষ থেকে ধাক্কা দিয়ে বার করে দিতে স্পষ্ট ভাবে দেখা গিয়েছে। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করে রাখেন ওই দুই খুদের বাবা। তাঁকে বলতে শোনা যায়, ‘‘ম্যাডাম বাচ্চাদের তাড়িয়ে দিচ্ছেন। এই শিক্ষিকা কখনও বাচ্চাদের ক্লাস নেন না। কিচ্ছু শেখান না। বসে বসে খাচ্ছিলেন।’’ ভিডিয়োয় পরে ওই শিক্ষিকাকে বাকি শিক্ষার্থীদের ইংরেজি শেখানোর ভান করতে দেখা যায়।
আরও পড়ুন:
-
স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার, গলায় জুতো পরিয়ে ঘোরাল সঙ্গীরই পরিবার, ভাইরাল ভিডিয়ো
-
৬৫ ইঞ্চি! চুপিচুপি বিশেষ পণ্য অর্ডার করল পুত্র, ডেলিভারি কর্মী পৌঁছোতেই মাথায় হাত মায়ের, ভাইরাল ভিডিয়ো
-
ব্যাঘ্রশাবককে দেখে হাত বুলিয়ে আদর! হিংস্র প্রাণী ‘আত্মসম্মান রক্ষা’র চেষ্টা করতেই ভুল বুঝতে পারলেন তরুণ, ভাইরাল ভিডিয়ো
ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর তা ইতিমধ্যেই হইচই ফেলেছে মধ্যপ্রদেশ জুড়ে। কর্তৃপক্ষ জানিয়েছেন, ভিডিয়োটি যাচাই করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। তদন্তও শুরু করা হয়েছে বিষয়টি নিয়ে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।