Advertisement
E-Paper

গায়েহলুদ অনুষ্ঠানে নাচার সময় বিপত্তি! বাঁশের কাঠামো গিয়ে পড়ল নৃত্যরত তরুণীর ঘাড়ে, তার পর... ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়েবাড়িতে গায়েহলুদ অনুষ্ঠান উপলক্ষে নাচগান চলছে। বাঁশ এবং হলুদ কাপড় দিয়ে সুন্দর করে একটি কাঠামো সাজানো হয়েছিল। ঠিক তার সামনেই শাড়ি পরে নাচছিলেন এক তরুণী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১০:৪৮
Viral Video Shows Heavy Decorative Structure Collapsing on Woman During Dance

গায়ে হলুদ অনুষ্ঠানে নাচ তরুণীর। ছবি: ইনস্টাগ্রাম।

বাড়িতে বিয়ে। গায়েহলুদ উপলক্ষে সুন্দর করে সাজানো হয়েছিল বাড়ির আঙিনা। বাঁশের একটি কাঠামো তৈরি করে তার সামনে রঙিন ছাতা দিয়ে সাজানোও হয়েছিল। আর তার ঠিক সামনেই নাচতে গিয়ে বিপত্তিতে পড়লেন এক তরুণী। বাঁশের ওই কাঠামো ঘাড়ে গিয়ে পড়ল তাঁর। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়েবাড়িতে গায়েহলুদ অনুষ্ঠান উপলক্ষে নাচগান চলছে। বাঁশ এবং হলুদ কাপড় দিয়ে সুন্দর করে একটি কাঠামো সাজানো হয়েছিল। ঠিক তার সামনেই শাড়ি পরে নাচছিলেন এক তরুণী। পিছনে বসে সেই নাচ দেখছিলেন জনা কয়েক তরুণী-কিশোরী। এমন সময় হঠাৎই বিপত্তি ঘটে। বাঁশের কাঠামোটি তরুণীর ঘাড়ে এসে পড়ে। সঙ্গে সঙ্গে ব্যথায় কুঁকড়ে ওঠেন তিনি। তবে বাকিরা হাসাহাসি শুরু করেন। অনেকে হাততালিও দিয়ে ওঠেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। কাঠামোটি ছোট হওয়ায় তরুণীর বিশেষ চোট লাগেনি বলেই মনে করা হচ্ছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘প্রিয়া_ডান্সার_’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ছ’কোটি বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, “মোটেও মজার ঘটনা নয়। সাহায্য করার পরিবর্তে এ ভাবে কে হাসে?’’ অন্য এক ব্যবহারকারী বলেছেন, ‘‘তরুণীর ভাগ্য ভাল। বড় দুর্ঘটনা ঘটতে পারত।’’

Viral Video Wedding Viral
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy