Advertisement
E-Paper

Rape in Maheshtala: দুধ কিনতে বেরিয়ে মহেশতলায় গণধর্ষিতা তরুণী, মেরে ফেলারও চেষ্টা

অর্ধনগ্ন অবস্থায় নির্যাতিতাকে রাস্তার উপর ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২১ ১৫:৩৯
দুষ্কৃতীদের শাস্তির দাবিতে বিক্ষোভ স্থানীয়দের

দুষ্কৃতীদের শাস্তির দাবিতে বিক্ষোভ স্থানীয়দের নিজস্ব চিত্র।

তরুণীকে রাস্তায় একা পেয়ে গণধর্ষণখুনের চেষ্টার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের রামপুর-সন্তোষপুর রোডে। অর্ধনগ্ন অবস্থায় নির্যাতিতাকে রাস্তার উপর ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ইতিমধ্যেই মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার পরিবার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর পঁয়তাল্লিশের ওই তরুণী বাপের বাড়িতেই থাকতেন। তাঁর ভাই প্যাকেট জাত দুধ বাড়িতে বাড়িতে বিক্রি করেন। ভাইয়ের ব্যবসার জন্য প্রত্যেক দিন ভোরে পাড়ার মোড় থেকে দুধের প্যাকেট কিনতে যেতেন তিনি। অন্যান্য দিনের মতো শনিবার ভোরেও সেই কাজেই বেরিয়েছিলেন তরুণী। তাঁর পরিবারের অভিযোগ, সেই সময় একটি গাড়ি থেকে কয়লা খালি করছিল চার জন। রাস্তায় কেউ না থাকার সুযোগে ওই চার দুষ্কৃতী তরুণীকে গণধর্ষণ করে বলে অভিযোগ। তার পর তাঁর মাথায় বেলচা দিয়ে আঘাত করলে অচেতন হয়ে মাটিতে লুটি পড়েন নির্যাতিতা৷ সেই অবস্থায় নির্যাতিতাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

সকালে এলাকার বাসিন্দারা তরুণীকে পরে থাকতে দেখে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে নির্যাতিতাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। নির্যাতিতার ভাই মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা।

police rape Attempt To Murder
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy