Advertisement
E-Paper

শ্লীলতাহানির অভিযোগ

মদ্যপ অবস্থায় এক ব্যক্তির বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। শুক্রবার রাতে গোসাবার বালি ২ অঞ্চলের বিরাজনগরের আদিবাসীপাড়ার ঘটনা। বধূর চিৎকারে পালান রঞ্জিত প্রামাণিক নামে ওই তৃণমূল নেতা। মহিলার স্বামী জানান, তাঁদের বাড়িতে অনুষ্ঠান চলছিল। গান শুনছিলেন সকলে। সেই সুযোগে ওই তৃণমূল নেতা এমন কাণ্ড ঘটান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৬ ০২:০৪

মদ্যপ অবস্থায় এক ব্যক্তির বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। শুক্রবার রাতে গোসাবার বালি ২ অঞ্চলের বিরাজনগরের আদিবাসীপাড়ার ঘটনা। বধূর চিৎকারে পালান রঞ্জিত প্রামাণিক নামে ওই তৃণমূল নেতা। মহিলার স্বামী জানান, তাঁদের বাড়িতে অনুষ্ঠান চলছিল। গান শুনছিলেন সকলে। সেই সুযোগে ওই তৃণমূল নেতা এমন কাণ্ড ঘটান। রঞ্জিতের সঙ্গে কোনও ভাবে যোগাযোগ করা যায়নি। তবে গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর বলেন, “রঞ্জিত এ ধরনের কাজ করতে পারে বলে বিশ্বাস করি না। চক্রান্ত করে ওকে ফাঁসানো হচ্ছে বলে মনে হচ্ছে।’’ তাঁর দবি, ওই পরিবারটির বিরুদ্ধেও নানা অভিযোগ আছে। পুলিশকে নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলবেন বলে জানিয়েছেন জয়ন্তবাবু।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy