Advertisement
E-Paper

প্রতিবেশীর ছোড়া অ্যাসিডে জখম মহিলা ও দুই ছেলে

মহিলাকে অ্যাসিড ছুড়ে গুরুতর জখম করল তাঁরই এক প্রতিবেশী যুবক। অ্যাসিডে জখম হয়েছেন তাঁর দুই ছেলেও। পুলিশ জানিয়েছে, রবিবারে তারকেশ্বরে বছর পঁয়তাল্লিশের এক মহিলাকে অ্যাসিড ছোড়ার ঘটনা ঘটেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৬ ১৮:৫৯

মহিলাকে অ্যাসিড ছুড়ে গুরুতর জখম করল তাঁরই এক প্রতিবেশী যুবক। অ্যাসিডে জখম হয়েছেন তাঁর দুই ছেলেও। পুলিশ জানিয়েছে, রবিবারে তারকেশ্বরে বছর পঁয়তাল্লিশের এক মহিলাকে অ্যাসিড ছোড়ার ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলা ও তাঁর এক ছেলেকে কলকাতায় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গত কাল রাতে পিয়াসারা কলোনিপাড়ায় ওই ঘটনায় পুলিশ নুর আলি নামে প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই মহিলার স্বামী মাস ছয়েক আগে মারা যান। তার পর থেকে দুই ছেলেকে নিয়ে দিনমজুরি করে সংসার চালান। রবিবার রাত ১টা নাগাদ বাড়ির দরজায় ইট-পাটকেল ছোড়ার আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠে পড়েন মহিলা। মাকে উঠতে দেখে বড় ছেলেও উঠে পড়ে। কী হচ্ছে দেখতে মহিলা দরজা খুলে বাইরে আসতেই ওই যুবক মহিলার মুখে অ্যাসিড ছোড়ে। মায়ের পি‌ছনে থাকা বড় ছেলেও অ্যাসিডে জখম হয়। মা-দাদার চিৎকারে ছোট ছেলেও উঠে বাইরে এলে তাকে লক্ষ করেও অ্যাসিড ছোড়ে ওই যুবক। কিন্তু দরজার আড়ালে থাকায় সামান্যই জখম হয় সে। তার পরেই সে প্রতিবেশী নুর আলমকে সেখান থেকে ছুটে পালিয়ে যেতে দেখে। পুলিশকেও সোমবার সে কথাই জানায় সে। এ দিন পুলিশ নুরকে গ্রেফতার করেছে।

ওই মহিলাকে কেন অ্যাসিড ছুড়ে মারল নুর আলি তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। জেলা পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী বলেন, ‘‘মহিলার ছোট ছেলের বয়ান অনুযায়ী, শেখ নুর আলিকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’

Advertisement

আরও পড়ুন

মাছের অসুখ ঠিক কোথায়, বাতলে দেবে নতুন কেন্দ্র

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy