Advertisement
E-Paper

ডাকাতির আগেই পুলিশের জালে ছ’ডাকাত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৩ ২৩:১২

—প্রতীকী ছবি।

ডাকাতির আগেই পুলিশের জালে ছ’ডাকাত। বুধবার গভীর রাতে পূর্ব বর্ধমানের বাদশাহি সড়কের মহুর্তবা গ্রামের কাছের দুষ্কৃতীদের পুলিশ পাকড়াও করে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলকোট থানার পুলিশ নতুনহাট-বর্ধমান বাদশাহী সড়কের মহর্তুবা গ্রামের কাছে অভিযান চালায়। গ্রামের বাসস্ট্যান্ডের কাছে একটি গাছের নীচে কয়েক জন বসে আলোচনা করছিলেন। দলটিকে পুলিশ ঘিরে ধরে ছ’জনকে আটক করলেও অন্ধকারের সুযোগে দু’জন পালিয়ে যেতে সক্ষম হন। দীর্ঘ ক্ষণ পুলিশি জেরার পর ছ’জনকে গ্রেফতার করে মঙ্গলকোট থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে দু’রাউন্ড গুলি-সহ একটি পাইপগান, ভোজালি, লোহার রড ও নাইলনের দড়ি এবং দু’টি মোটরবাইক বাজেয়াপ্ত করেছে মঙ্গলকোট থানার পুলিশ। ধৃত দুষ্কৃতীদের মধ্যে চার জনের বাড়ি ভাতার থানা এলাকার কালুত্তক, ভুমসোর ও চণ্ডীপুর গ্রামে। বাকি দু’জনের বাড়ি মঙ্গলকোটের দেউলিয়া গ্রামে। মঙ্গলকোট থানার পুলিশ ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে পেশ করে। ডাকাতির উদ্দেশ্যে এক জায়গায় জড়ো হয়েছিল বলে দুষ্কৃতীরা জেরায় স্বীকার করেছে বলে পুলিশের দাবি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy