নির্ধারিত সময়ের অনেক আগে এসআইআর ম্যাপিংয়ের কাজ সম্পূর্ণ করায় প্রশংসা কুড়িয়েছিলেন। এ বার সেই বিএলও-কে ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ বা তথ্যগত অসঙ্গতির নোটিস পেলেন পূর্ব বর্ধমানের কাটোয়ার হরিপুর গ্রামের বিএলও আতিয়ার রহমান এবং তাঁর মা।
সূত্রের খবর, এসআইআর প্রক্রিয়ায় বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি ও নির্দিষ্ট সময়ের আগেই সব ফর্ম ডিজিটাইজ করার জন্য প্রশাসনের তরফ থেকে প্রশংসাপত্র পান আতিয়ার। এ বার তাঁকেই শুনানি কেন্দ্রে ডাকার জন্য চিন্তিত ওই বিএলও।
উল্লেখ্য, কাটোয়া-১ ব্লকের খাজুরডিহি পঞ্চায়েতের হরিপুর গ্রামের ১০ নম্বর বুথের বাসিন্দা আতিয়ার সেখানকার সুদপুর উচ্চবিদ্যালয়ের গণিতের শিক্ষক। ওই বুথে মোট ভোটার সংখ্যা ১১৬০। কমিশন তাঁকেই নিজের বুথের বিএলও হিসেবে দায়িত্ব দেয়। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁদের নাম থাকলেও আতিয়ারের অভিযোগ, অ্যাপে সমস্যার কারণে তার ও তাঁর মায়ের পুরো নাম সঠিক ভাবে আসেনি তাই তাঁকে নোটিস পাঠানো হয়েছে।
বিএলও-র স্ত্রী শাবানা আজমি বলেন, “আমার স্বামী নিষ্ঠার সঙ্গে কমিশনের কাজ করেছে। এখন আবার তাকেই নোটিস পাঠানো হল। এটা কেমন নিয়ম বুঝতে পারছি না।”
এ প্রসঙ্গে কাটোয়ার মহকুমাশাসক অনির্বাণ বসু বলেন, “অনেক এগ্জিকিউটিভ অফিসারকেই শুনানিতে ডাকা হয়েছে। এটা নির্বাচন কমিশনের নিয়ম। সবাইকেই তা মেনে চলতে হবে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা