Advertisement
E-Paper

টুকরো খবর

অনুপ্রবেশকারী সন্দেহে এক জনকে গ্রেফতার করল আসানসোলের রেলপুলিশ। রবিবার রাতে হাওড়াগামী অমৃতসর এক্সপ্রেস থেকে সইফুল ওরফে সাইনউদ্দিন হোসেন নামে ওই ব্যক্তিকে ধরা হয়। পুলিশের দাবি, জেরায় ধৃত জানায়, সে বাংলাদেশের নাগরিক। বর্তমানে পঞ্জাবের লুধিয়ানায় এক সংস্থার কাজ করে। পুলিশ জানায়, ধৃতের কাছে এ দেশে থাকার কোনও বৈধ নথিপত্র মেলেনি।

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৪ ০০:০৫

অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

অনুপ্রবেশকারী সন্দেহে এক জনকে গ্রেফতার করল আসানসোলের রেলপুলিশ। রবিবার রাতে হাওড়াগামী অমৃতসর এক্সপ্রেস থেকে সইফুল ওরফে সাইনউদ্দিন হোসেন নামে ওই ব্যক্তিকে ধরা হয়। পুলিশের দাবি, জেরায় ধৃত জানায়, সে বাংলাদেশের নাগরিক। বর্তমানে পঞ্জাবের লুধিয়ানায় এক সংস্থার কাজ করে। পুলিশ জানায়, ধৃতের কাছে এ দেশে থাকার কোনও বৈধ নথিপত্র মেলেনি। তাকে সোমবার আসানসোল আদালতে তোলা হলে ৭ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। রেলপুলিশ জানায়, খাগড়াগড়-কাণ্ডের পরে দূরপাল্লার ট্রেনগুলিতে নিয়মিত তল্লাশি চলছে। তেমন তল্লাশির সময়েই ওই ব্যক্তির কথাবার্তায় সন্দেহ হওয়ায় তাকে গ্রেফতার করা হয়।

বকেয়া ভাতার দাবি

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

বকেয়া ভাতা না পাওয়ার অভিযোগে সোমবার মহকুমাশাসক (আসানসোল) অফিস ও আসানসোল পুরসভায় বিক্ষোভ দেখালেন আধার কার্ড তৈরিতে যুুক্ত কর্মীরা। তাঁদের অভিযোগ, প্রায় দু’বছর ধরে ভাতা বকেয়া। এ দিন তাঁরা মহকুমাশাসক অমিতাভ দাসের সঙ্গেও দেখা করেন। মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ ব্যাপারে তাঁদের থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে।

দরজা ভেঙে চুরি

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

ঘরের দরজা ভেঙে চুরি হল আসানসোল উত্তর থানার দিলদারনগর এলাকায়। ওই বাড়ির কর্তা রাজেন্দ্র প্রসাদের অভিযোগ, রবিবার রাতে দুষ্কৃতীরা পাঁচিল টপকে ঢুকে বেশ কিছু ইলেকট্রনিক্সের সামগ্রী ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে। তিনি পুলিশে লিখিত অভিযোগ করেছেন।

দোকানে চুরি

নিজস্ব সংবাদদাতা • অন্ডাল

মুদির দোকান থেকে টাকা-সহ বেশ কিছু সামগ্রী চুরির অভিযোগ উঠেছে অন্ডালের উখড়া-শঙ্করপুর মোড় এলাকায়। ওই দোকানের মালিক রঞ্জিত কুমার যাদব জানান, সোমবার সকালে দোকান খুলতে এসে দেখেন, সিঁদ কেটে চুরি করা হয়েছে। তিনি অন্ডাল থানায় অভিযোগ করেছেন। পুলিশ জানায়, তদন্ত চলছে।

গোপালনগরে মেলা

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

কালীপুজো উপলক্ষে মেলা বসেছে আসানসোলের গোপালনগর এলাকায়। এই পুজোর মূল আকর্ষন হল ৪১ ফুট উচ্চতার এক চালার মধ্যে তিনটি প্রতিমা। মেলার মাঠে প্রতি দিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার পর্যন্ত থাকবে এই মেলা। ওই দিন পর্যন্ত প্রতিমাও রাখা হবে। মেলা উপলক্ষ্যে প্রতি দিনই প্রচুর মানুষের ভিড় হচ্ছে মণ্ডপ চত্বরে। চলছে বিকিকিনি।

প্রথম ডিভিশনে উঠল চার দল

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগের চ্যাম্পিয়ন হল পারুলিয়া আদিবাসী গোল্ডেন ক্লাব। তারা পরের মরসুমে প্রথম ডিভিশনে খেলবে। এ ছাড়াও এ বছর দ্বিতীয় ডিভিশন থেকে প্রথম ডিভিশনে উঠেছে হস্টেল এসি, অগ্রনী সাংস্কৃতিক পরিষদ ও এএসপিএসএ।

চিত্তরঞ্জনের জয়

ষষ্ঠ কালোসোনা রুইদাস স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় সোমবার চিত্তরঞ্জন একাদশ চুরুলিয়ার নবকৃষ্ণ হাইস্কুলের মাঠে ২-১ গোলে হুগলি একাদশকে হারায়।

কোথায় কী

দুর্গাপুর

জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা। সিধো-কানহু ইন্ডোর স্টেডিয়াম। সকাল ৯টা। উদ্যোগ: বর্ধমান ডিস্ট্রিক্ট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন।

কেতুগ্রাম

ফুটবল প্রতিযোগিতা। রসুই। দুপুর ২টো। উদ্যোগ: তরুণ সঙ্ঘ।

brief story bard tukro
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy