Advertisement
E-Paper

গলসিতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ, আহত ১

আহত বদরুদ্দজা বলেছেন, ‘‘একটি চায়ের দোকানে বসেছিলাম। তখন স্থানীয় তৃণমূলের কর্মী লাঠি ও রড নিয়ে হামলা চালায়। মেরে আমার পা ভেঙে দেয়। হাতেও চোট লেগেছে।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২১ ১৮:০৭

নিজস্ব চিত্র

রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হল পূর্ব বর্ধমানের গলসি। অভিযোগ, বুধবার রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে প়ড়ে তৃণমূলের দুই গোষ্ঠী। সন্ধ্যা থেকে উত্তপ্ত হয় এলাকা। স্থানীয় অনেকেরই অভিযোগ, গলসি থানার বোলপুর গ্রামে দুই তৃণমূল নেতার অনুগামীদের মধ্যে সংঘর্ষ হয়। জখম হন তৃণমূল কর্মী শেখ বদরুদ্দজা।

আহত তৃণমূল কর্মীর অভিযোগ, বেধড়ক মেরে তাঁর পা দু’টি ভেঙে দেওয়া হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গলসি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত বদরুদ্দজা বলেছেন, ‘‘একটি চায়ের দোকানে বসেছিলাম। তখন স্থানীয় তৃণমূলের কর্মী লাঠি ও রড নিয়ে হামলা চালায়। মেরে আমার পা ভেঙে দেয়। হাতেও চোট লেগেছে।’’

Advertisement

হামলায় অভিযুক্ত শেখ জাকির দাবি করেছেন, তাঁর কয়েক জন সহযোগীও আহত হয়েছেন। স্থানীয় বিজেপি নেতা শ্যামল রায় অভিযোগ করেছেন, এই লড়াই অবৈধ বালিখাদান দখলের লড়াই। পাল্টা তৃণমূলের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস জানিয়েছেন, জেলায় তৃণমূলের কোনও গোষ্ঠী নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখব।

TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy