Advertisement
E-Paper

Bardhaman: সংস্কারের কাজ শুরু হল বর্ধমানের কার্জন গেটের

শ্রী বিজয়চাঁদ মহাতবের রাজ্যাভিষেক উপলক্ষে, বর্ধমানের মহারাজা ১৯০৩ সালে জিটি রোড এবং বিসি রোডের সংযোগস্থলে এই বিশাল তোরণটি তৈরি করেছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ ১৮:২১

নিজস্ব চিত্র

অনাদরে অবহেলায় থাকা বর্ধমানের কার্জন গেট তথা বিজয় তোরণ সংস্কারের কাজ অবশেষে শুরু হতে চলেছে। বর্ধমানের পুর প্রশাসক বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, দ্রুত সেরে ফেলা হবে কাজ। সেজে উঠবে বর্ধমানের ঐতিহ্য।

শ্রী বিজয়চাঁদ মহাতবের রাজ্যাভিষেক উপলক্ষে, বর্ধমানের মহারাজা ১৯০৩ সালে জিটি রোড এবং বিসি রোডের সংযোগস্থলে এই বিশাল তোরণটি তৈরি করেছিলেন। ১৯০৪ সালে তৎকালীন ভাইসরয় লর্ড কার্জনের সফরের সময় তোরণটির ‘কার্জন গেট’ নামকরণ হয়। স্বাধীনতা-পরবর্তী যুগে, এর নামকরণ করা হয়েছিল ‘বিজয় তোরণ’।

১৯০৪ সালে তৈরি বর্ধমানের কার্জন গেট কার্যত শহরের প্রবেশ দ্বার। বর্ধমানে এসে কার্জন গেট দেখেননি এমন মানুষ বিরল। প্রাচীন এই স্থাপত্য, তার অনুপম সৌন্দর্যে আজও ভাস্বর। এই প্রাচীন তোরণের নাম পাল্টে বিজয় তোরণ করা হয়েছিল কংগ্রেস আমলে। কিন্তু কার্জন গেট নামেই তার পরিচয় সবচেয়ে বেশি।

কিন্তু শেষ কয়েকবছর ধরে এই তোরণটি সংস্কারের অভাবে পড়েছিল। এতে আলো ছিল না। অনেকদিন রঙ হয়নি। বিজ্ঞাপনের হোর্ডিং আর যত্রতত্র আগাছায় ভরে গিয়েছিল। কোনও উদ্যোগ ছিল না পুরসভার। অবশেষে নতুন পুর প্রশাসক বোর্ড এই কাজে হাত দিল। বর্ধমান পৌরসভার-সহ প্রশাসক আইনুল হক বলেছেন, ‘‘নাগরিক সমস্যা সমাধানে নতুন বোর্ড সক্রিয় ভূমিকা পালন করবে। কার্জন গেটের সংস্কার কাজকে গুরুত্ব দেওয়া হয়েছে। কাজ শুরু হয়েছে।’’ নতুন করে সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি বর্ধমান শহরের বাসিন্দারা।

Bardhaman
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy