Advertisement
E-Paper

কলকাতায় আসার পথে পথ দুর্ঘটনার কবলে তৃণমূল বিধায়ক, আঘাত গুরুতর নয়

স্থানীয় সূত্রে খবর, মহেশ্বরপুর এলাকার রাস্তা দিয়ে বিধায়কের গাড়ি-সহ তিনটি গাড়ি পর পর যাচ্ছিল। সেই সময় হঠাৎই একটি ট্র্যাক্টর কনভয়ের সামনে চলে আসে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩ ১৪:১২
পথ দুর্ঘটনার কবলে তৃণমূল বিধায়কের গাড়ি। নিজস্ব ছবি।

পথ দুর্ঘটনার কবলে তৃণমূল বিধায়কের গাড়ি। নিজস্ব ছবি।

পথ দুর্ঘটনার কবলে পড়লেন পূর্ব বর্ধমানের রায়নার বিধায়ক শম্পা ধাড়া। কলকাতায় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন তৃণমূল বিধায়ক। সেই সময়েই বিধায়কের কনভয়ের সামনে একটি ট্র্যাক্টর চলে আসায় ওই বিপত্তি ঘটে। শুক্রবার হুগলির গুড়াপের কাছে ঘটনাটি ঘটেছে। ওই পথ দুর্ঘটনায় অল্পবিস্তর চোট পেয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা।

স্থানীয় সূত্রে খবর, মহেশ্বরপুর এলাকার রাস্তা দিয়ে বিধায়কের গাড়ি-সহ তিনটি গাড়ি পর পর যাচ্ছিল। সেই সময় হঠাৎই একটি ট্র্যাক্টর চলে আসে কনভয়ের সামনে চলে আসে। এই ঘটনায় বিধায়কের কনভয়ের গাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে অন্য একটি গাড়ি করে কলকাতার উদ্দেশে রওনা দেন বিধায়ক।

এই ঘটনার পর বিধায়ক বলেন, ‘‘আমার সামান্য চোট লেগেছে। পরে অন্য একটি গাড়ি করে কলকাতার উদ্দেশে রওনা হয়েছি।’’

TMC MLA
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy