প্রদেশ কংগ্রেসের রাজ্য দফতরের একদা ঠিকানা ছিল ২ নম্বর হাজি মহম্মদ মহসিন স্কোয়ার। সেই পুরনো ভবনেই ফিরে গেল মধ্য কলকাতা জেলা কংগ্রেসের দফতর। দু’টি ঘর নিয়ে ফের শুরু হল দফতরের পথ চলা। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রাক্তন প্রদেশ সভাপতি প্রদীপ ভট্টাচার্য, দলের বর্ষীয়ান নেতা দেবপ্রসাদ রায়, যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি অমিতাভ চক্রবর্তী, জেলা কংগ্রেস সভাপতি মানস সরকারের উপস্থিতিতে শনিবার দফতরের উদ্বোধন হয়েছে। প্রত্যেকের বক্তব্যেই ঘুরেফিরে এসেছে বর্তমান রাজ্য দফতর বিধান ভবনের আগে মহসিন স্কোয়ারের ভবনে দলের পুরনো দিনের কথা। এখান থেকেই এক সময় এ বি এ গনি খান চৌধুরী, সিদ্ধার্থশঙ্কর রায়, প্রণব মুখোপাধ্যায় থেকে প্রিয়রঞ্জন দাসমুন্সি, সোমেন মিত্রেরা দল পরিচালনা করেছেন। প্রসঙ্গত, ওই পুরনো ভবনে প্রদেশ দফতরের সঙ্গে একদা ছিল মধ্য কলকাতা জেলা কংগ্রেসের দফতরও। এখন সেখানে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি-র রাজ্য দফতরও রয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)