করোনার ধাক্কা সব চেয়ে লাগবে অসংগঠিত ক্ষেত্রে। সেই ভাবনা থেকেই আগামী ছ’মাস রেশনে বিনামূল্যে চাল দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে প্রায় সাত কোটি ৮৫ লক্ষ মানুষ দু’টাকা কেজি দরে খাদ্যশস্য পান। তালিকাভুক্তদের মাসে দু’কেজি চাল ও তিন কেজি গম দেওয়া হয়। এখন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই খাদ্যশস্য পেতে আর খরচ করতে হবে না উপভোক্তাদের। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের আশঙ্কা, করোনার জেরে অসংগঠিত ক্ষেত্রের মানুষজন সব চেয়ে বেশি অসুবিধায় পড়বেন। প্রধানমন্ত্রীকেও এ কথা জানিয়েছি। রাজ্যে রেশনে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার ব্যবস্থার কথাও প্রধানমন্ত্রীকে বলেছি। বাড়তি খাদ্যশস্য সরবরাহের বিষয়টি কেন্দ্র যাতে দেখে, সেই অনুরোধ জানিয়েছি।’’ মুখ্যমন্ত্রী জানান, বাজার-হাট স্বাভাবিক থাকবে। আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে মজুতদারি হলে প্রশাসন দেখবে ও ব্যবস্থা নেবে।
আরও পড়ুন: দাদার সঙ্গে তুলনা চান না ধনঞ্জয়ের বোন শান্তি