Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: রাজ্যে করোনায় নতুন আক্রান্ত সাড়ে ৭০০-র বেশি, কলকাতায় শতাধিক সংক্রমণ

স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কলকাতায় সংক্রমিত ১৩৭ জন। এ ছাড়া, উত্তর ২৪ পরগনা জেলায় আরও ১২৭ জন আক্রান্ত হয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২১ ২১:০১

গ্রাফিক: সনৎ সিংহ।

রাজ্যে করোনার নতুন সংক্রমণ আরও বাড়ল। গত ২৪ ঘণ্টায় তা সাড়ে ৭০০-র গণ্ডি পার করেছে। ওই সময়ের মধ্যে কলকাতায় আক্রান্তের সংখ্যাও ফের ঊর্ধ্বমুখী। কলকাতার মতোই উত্তর ২৪ পরগনা জেলায় দৈনিক সংক্রমণ শতাধিক হয়েছে। যদিও গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃতের সংখ্যা নিম্নমুখী। তবে দৈনিক টিকাকরণ আগের দিনের থেকে অনেকটাই বেড়েছে।

শনিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭৬২ জন করোনায় আক্রান্ত হয়েছে। তার মধ্যে শুধুমাত্র কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৭ জন। এ ছাড়া, উত্তর ২৪ পরগনায় ১২৭ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। নদিয়ায় দৈনিক সংক্রমণ বেড়ে ৬৫ জন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। হাওড়ায় ৫১, দক্ষিণ ২৪ পরগনায় ৪৮ এবং হুগলিতে আক্রান্ত ৪৪ জন। এ ছাড়া, দার্জিলিং এবং পশ্চিম মেদিনীপুরে ৩৯ জন করে সংক্রমিত হয়েছেন। পাশাপাশি, রাজ্যের প্রায় প্রতিটি জেলায় কমবেশি আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে ১৫ লক্ষ ৬৫ হাজার ৬৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৬৭৪।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। তার মধ্যে উত্তর ২৪ পরগনায় ৩, কলকাতা এবং নদিয়ায় ২ জন করে রোগী মারা গিয়েছেন। পাশাপাশি বাঁকু়ড়া, পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলিতে ১ জন করে সংক্রমিতের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে ১৮ হাজার ৭২৭ জন রোগী মারা গিয়েছেন।

শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে দৈনিক টিকাকরণ অনেকটাই বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ৯ লক্ষ ৪৬ হাজার ৪৪৮ জনকে টিকা দেওয়া হয়েছে। তবে কোভিড পরীক্ষার দৈনিক সংখ্যা সামান্য কমে হয়েছে ৪১ হাজার ৪৬টি। সংক্রমণের সংখ্যার মতোই এর দৈনিক হার বেড়ে হয়েছে ১.৮১ শতাংশ।

COVID-19 Coronavirus COVID-19 Deaths
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy