Advertisement
E-Paper

পুরনিয়োগ মামলার তদন্তে ফের রথীন ঘোষকে তলব করল ইডি, চলতি সপ্তাহে ডাকা হলেও হাজিরা দেননি প্রাক্তন এই মন্ত্রী

এর আগে গত ১৫ মে ইডির তলবে সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন। তার পর গত সোমবার (২৫ মে) ওই মামলার তদন্তের সূত্রে তাঁকে তলব করা হয়েছিল। তবে ওই দিন তিনি হাজিরা দেননি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১২:২৩
রথীন ঘোষ।

রথীন ঘোষ। —ফাইল চিত্র।

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের রথীন ঘোষকে তলব করল ইডি। ইডি সূত্রে খবর, রাজ্যেক প্রাক্তন খাদ্যমন্ত্রীকে আগামী সোমবার (১ জুন) সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। এর আগে গত ১৫ মে ইডির তলবে সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন। তার পর গত সোমবার (২৫ মে) ওই মামলার তদন্তের সূত্রে তাঁকে তলব করা হয়েছিল। তবে ওই দিন তিনি হাজিরা দেননি।

ভোটের আগেও পুরনিয়োগ দুর্নীতিতে একাধিক বার রথীনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। ভোটের কারণ দেখিয়ে বার বার হাজিরা এড়িয়েছিলেন তিনি। গত ১৫ মে ডি দফতরে ঢোকার মুখে তিনি জানিয়েছিলেন, তাঁকে কেন ডাকা হচ্ছে তিনি জানেন না। তবে ইডি দফতর থেকে বেরিয়ে কিছু বলেননি তিনি।

গত ১১ মে ইডি দফতরে হাজিরা দেওয়ার পর গ্রেফতার করা হয় সুজিতকে। ইডি সূত্রে খবর, পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি ভাবে চাকরিপ্রাপকদের নাম সুপারিশ করার ঘটনায় তাঁকে তলব করা হয়েছিল। ইডি সূত্রে জানা যায়, ওই তালিকায় কমবেশি ১৫০ জন চাকরিপ্রার্থীর নাম রয়েছে। এবং দুর্নীতির মাধ্যমে উপার্জিত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছে বলে মনে করছে ইডি। সেই জন্য একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টও খতিয়ে দেখা হচ্ছে।

Rathin Ghosh ED
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy