পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) শুনানির কাজ শেষ। শনিবার অর্থাৎ ১৪ ফেব্রুয়ারির মধ্যে শুনানির কাজ শেষ হওয়ার বর্ধিত সময় ধার্য ছিল। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দফতর সূত্রে খবর, সেই সময়ের আগেই শুনানির কাজ শেষ হয়েছে। এখন বাকি স্ক্রুটিনির কাজ। তার পরেই চূড়ান্ত তালিকা প্রকাশের তোড়জোড় শুরু হবে।
কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গে শুনানিতে ডাক পাওয়া এখনও পর্যন্ত ১ কোটি ২৩ লক্ষ ভোটারের তথ্য যাচাইয়ের কাজ সম্পন্ন করেছেন ইআরও এবং এইআরও-রা। তবে শুনানিতে হাজির হওয়া মোট ভোটারের মধ্যে ১০ থেকে ১৩ লক্ষের তথ্য আপলোড বাকি রয়েছে। সেই সব তথ্য আপলোডের পরেই হবে যাচাই। কমিশন আগেই জানিয়েছিল, ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে স্ক্রুটিনি।
কমিশনের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। সেই সময়ই রাজ্যের সব জেলা থেকে বুথবিন্যাসের তথ্য চেয়ে পাঠিয়েছিল কমিশন। আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে সেই তথ্য জমা করতে হবে বলে জানানো হয়েছিল। কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যের চার জেলা থেকে বুথবিন্যাসের তথ্য পাওয়া গিয়েছে। সেই জেলাগুলি হল— কালিম্পং, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং হাওড়া। কমিশনের নিয়ম অনুযায়ী, একটি বুথে ১,২০০ জন ভোটারের বেশি থাকবে না। যদি তা হয়, তবে অতিরিক্ত ভোটারকে অন্য বুথের ভোটার তালিকায় রাখতে হবে। কোন জেলায় কত বুথ থাকছে, সেই বুথগুলিতে কত ভোটার রয়েছে— সব কিছু জানিয়েই বুথবিন্যাস তথ্য কমিশনকে জমা দেওয়ার কথা।
আরও পড়ুন:
কমিশন প্রথমে এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ৭ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের শুনানি শেষ হবে। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ১৪ ফেব্রুয়ারি। কিন্তু দেখা যায়, রাজ্যের কয়েকটি বিধানসভায় ৭ ফেব্রুয়ারির মধ্যে শুনানির কাজ শেষ হয়নি। সেই সব বিধানসভায় শুনানি শেষ করার জন্য অতিরিক্ত সময় চেয়ে কমিশনকে চিঠি দেন সিইও মনোজ আগরওয়াল। পরে সুপ্রিম কোর্টে এসআইআর মামলাতেও বিষয়টি ওঠে। শীর্ষ আদালত তার নির্দেশে এসআইআরের সময়সীমা বৃদ্ধির কথা জানায়। সেই নির্দেশের পর শুনানি, স্ক্রুটিনি এবং চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সীমা বাড়িয়ে দেওয়ার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানায় কমিশন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা