ইডির তল্লাশি অভিযানের বিরোধিতা করে পাল্টা হাই কোর্টের দ্বারস্থ হল তৃণমূল। মামলা করতে চেয়ে হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছে তারা। মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে করা এই মামলায় যুক্ত করা হয়েছে আইপ্যাক এবং ইডিকেও।
বৃহস্পতিবার সকালে ইডির অভিযানের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। সেখান থেকে তিনি সল্টলেকে আইপ্যাকের দফতরেও যান। বেশ কিছু নথি এবং মোবাইল ও ল্যাপটপ নিয়ে নিজের গাড়িতে তোলেন মমতা। তাঁর এই অভিযানের বিরুদ্ধে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এ বার পাল্টা তৃণমূল আদালতে গেল। দু’টি মামলাই শুক্রবার শোনা হতে পারে।
আরও পড়ুন:
আইপ্যাক রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা। তাদের দফতর এবং প্রতীকের বাড়িতে বৃহস্পতিবার সকালে হানা দেয় ইডি। বলা হয়, বেআইনি কয়লা পাচারের একটি মামলায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এর পরেই ঘটনাস্থলে পৌঁছে যান খোদ মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। প্রথমে প্রতীকের বাড়িতে যান তিনি। সেখান থেকে ফাইল, ল্যাপটপ নিয়ে সল্টলেকের দফতরে যান। মমতা অভিযোগ করেন, ইডির এই অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তল্লাশির নামে আসলে তাঁর দলের নির্বাচনী কৌশল হরণ করা হয়েছে।
পাল্টা ইডি দাবি করেছে, কয়লা-কাণ্ডে তথ্যপ্রমাণের ভিত্তিতে পশ্চিমবঙ্গ এবং দিল্লির মোট ১০টি জায়গায় তারা তল্লাশি চালিয়েছে। এর সঙ্গে নির্বাচনের বা কোনও রাজনৈতিক দলের কোনও সম্পর্ক নেই। মমতার অভিযানের বিরুদ্ধে ইডির বক্তব্য, সাংবিধানিক ক্ষমতার অপপ্রয়োগ করে তিনি তল্লাশিতে হস্তক্ষেপ করেন এবং জোর করে নথি, ডিজিটাল তথ্যপ্রমাণ ছিনতাই করে নিয়ে যান। তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলে ইডি এ নিয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করে। পরে ওই একই বেঞ্চে মামলার অনুমতি পেল তৃণমূলও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- বৃহস্পতিবার সকাল থেকেই আইপ্যাকের দফতর এবং ওই সংস্থার দফতর প্রতীকের বাড়িতে তল্লাশি অভিযান চলছে।
-
ফের কলকাতায় আসছেন ইডির ডিরেক্টর! আইপ্যাকের ঘটনা নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতের মধ্যেই শহরে রাহুল নবীন
-
ইডির বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ, ফুটেজ ও নথি সংরক্ষণের নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট বলল, দলের কাজকর্মে এজেন্সি-হস্তক্ষেপ নয়
-
কেন তৃণমূলের মামলার নিষ্পত্তি করা হল? কোন যুক্তিতে মুলতুবি ইডির আবেদন? আইপ্যাক নিয়ে শুনানিতে কী বলল হাই কোর্ট
-
ইডি সুপ্রিম কোর্টে যাওয়ার পরে ইডির আইপ্যাক অভিযান নিয়ে মুখ খুললেন কলকাতার পুলিশ কমিশনার, কী বললেন মনোজ?
-
‘কেন শুধু কলকাতার বাসিন্দা ডিরেক্টরের বাড়িতেই তল্লাশি’? আইপ্যাক-কাণ্ডে ইডির বিরুদ্ধে তথ্যচুরির অভিযোগ অভিষেকের