Advertisement
E-Paper

Jagdeep Dhankhar: হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হাবিলদার সৎপাল রাইয়ের পরিবারের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল

উত্তরবঙ্গে সপ্তাহব্যাপী সফরের জন্য রবিবার সকাল ১০টায় শিলিগুড়ি পৌঁছবেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২১ ২১:১৭
জগদীপ ধনখড়

জগদীপ ধনখড়

উত্তরবঙ্গে সপ্তাহব্যাপী সফরের জন্য রবিবার সকাল ১০টায় শিলিগুড়ি পৌঁছবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ভারতীয় বায়ু সেনার হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারানো সিডিএস জেনারেল বিপিন রওয়াতের দেহর­ক্ষী প্রয়াত হাবিলদার সৎপাল রাই-এর পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন সস্ত্রীক রাজ্যপাল। শনিবার নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এমনই জানিয়েছেন তিনি। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ারও কথা আছে তাঁদের।

প্রসঙ্গত, ৮ ডিসেম্বর তামিলনাড়ু-কর্নাটক সীমানায় ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ভেঙে প্রাণ হারান সস্ত্রীক সিডিএস জেনারেল বিপিন রওয়াত-সহ ১৩ জন। এই দুর্ঘটনায় প্রাণ হারান দার্জিলিঙের বাসিন্দা সৎপাল। এক সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পরে ১৫ ডিসেম্বর প্রয়াত হন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ।

Governor Jagdeep dhakhar West Bengal IAF Pilot Bipin rawat
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy