রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এ শুনানির ডাক পেলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা বাংলা দলের বর্তমান কোচ লক্ষ্মীরতন শুক্ল। এর আগে ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামিকে এসআইআরের নোটিস পাঠিয়েছিল কমিশন। গত ৭ জানুয়ারি হাজিরার জন্য নোটিস পাঠানো হয় শুক্লকে। খেলা থাকার কারণে শুনানিতে হাজিরা দিতে পারেননি বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী।
লক্ষ্মী জানিয়েছেন, এসআইআরের শুনানির জন্য গত ৭ জানুয়ারি তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু বিজয় হজারে ট্রফিতে দলের কোচিংয়ে ব্যস্ত থাকার কারণে তিনি হাজিরা দিতে যেতে পারেননি। তিনি বাংলা দলের কোচ হিসাবে টুর্নামেন্টে ছিলেন। ওই টুর্নামেন্ট থেকে দল বিদায় নেওয়ার পরে তিন দিন আগে লক্ষ্মী কলকাতায় ফিরেছেন। কবে শুনানির জন্য যাবেন, কথা বলে স্থির করবেন। সূত্রের খবর, প্রাক্তন ক্রিকেটারের বাবার নাম নিয়ে সমস্যা হয়েছে। লক্ষ্মী হাওড়া উত্তরের ভোটার। তিনি এ রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন। তিনি সেই দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে মনোজ তিওয়ারি ওই পদে বসেন।
আরও পড়ুন:
এই বিজয় হজারে টুর্নামেন্টে খেলার কারণে শামি এসআইআরের ডাক পেয়েও যেতে পারেননি। তিনি কলকাতার রাসবিহারী বিধানসভার অন্তর্গত ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার। এনুমারেশন ফর্মে ২০০২ সালের তালিকার সঙ্গে যোগ দেখাতে পারেননি বলে তাঁকে তলব করা হয় বলে কমিশন সূত্রে খবর। এই নিয়ে কমিশনকে নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা