Advertisement
E-Paper

বলাগড়ে উদ্ধার বিপন্ন প্রজাতিভুক্ত কচ্ছপ! তুলে দেওয়া হল বন দফতরের হাতে

সোমবার সকালে চুঁচুড়া বন দফতরের আধিকারিক প্রদীপ কুমার পাড়ুইয়ের হাতে বলাগড় থানার পক্ষ থেকে কচ্ছপটিকে তুলে দেওয়া হয়। তিনি জানান, উলুবেরিয়াতে যে পশু সংরক্ষণ কেন্দ্র আছে সেখানে এটিকে রাখা হবে।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ ২১:০৪
Moribund tortoise recovered from Balagarh

সোমবার সকালে চুঁচুড়া বন দফতরের আধিকারিক প্রদীপ কুমার পাড়ুইয়ের হাতে বলাগড় থানার পক্ষ থেকে কচ্ছপটিকে তুলে দেওয়া হয়। —নিজস্ব চিত্র।

হুগলির বলাগড় থেকে উদ্ধার হল বিলুপ্ত প্রজাতির একটি ভারতীয় তারকা কচ্ছপ। উদ্ধার হওয়া ওই কচ্ছপটি তুলে দেওয়া হয়েছে বন দফতরের হাতে।

স্থানীয় সূত্রে খবর, হুগলির বলাগড় থানার সোমড়া বাজার এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার হয়। উল্লেখ্য হল, ভারতীয় তারকা কচ্ছপ হল ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার স্থানীয় একটি বিপন্ন প্রজাতিভুক্ত কচ্ছপ। মূলত শুষ্ক এলাকা, বিশেষত বনজঙ্গলে এদের বাস। এমন কচ্ছপ ২০১৬ সাল থেকে আইইউসিএন রেড লিস্টে দুর্লভ হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে।

এ নিয়ে বলাগড় থানার ওসি সমর দে বলেন, ‘‘রবিবার রাতে সোমড়া এলাকার মানুষ কচ্ছপটিকে ঘুরতে দেখে থানায় খবর দেয়। আমরা গিয়ে দেখি এটা সত্যিই বিরল প্রজাতির কচ্ছপ। সেখান থেকে উদ্ধার করে থানাতে নিয়ে আসা হয় কচ্ছপটিকে। বন দফতরকে খবর দেওয়া হয়। তাদের হাতে নিয়ম মেনেই কচ্ছপটিকে তুলে দেওয়া হয়। আমরা চাই, বিরল প্রজাতির এই প্রাণীদের রক্ষা করতে।’’

সোমবার সকালে চুঁচুড়া বন দফতরের আধিকারিক প্রদীপ কুমার পাড়ুইয়ের হাতে বলাগড় থানার পক্ষ থেকে কচ্ছপটিকে তুলে দেওয়া হয়। প্রদীপও বলেন, ‘‘এটি একটি বিলুপ্ত প্রজাতির কচ্ছপ।উলুবেরিয়াতে যে পশু সংরক্ষণ কেন্দ্র আছে সেখানে এটিকে রাখা হবে।’’

Tortoise Balagarh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy