এসআইআর প্রক্রিয়ায় বহু মানুষের নামে প্রচুর পরিমাণ ৭ নম্বর ফর্ম (ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন) জমা পড়া নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত হুগলিতে। মঙ্গলবার এ নিয়ে বলাগড় ব্লক কার্যালয়ের শুনানি কেন্দ্রে অবস্থান করেছিল তৃণমূল। বুধবার তারা ওই প্রশাসনিক কার্যালয়ের সামনে অসম লিঙ্ক রোড অবরোধ করল।
তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি অসৎ পথে ভোটেজিততে এক তরফা ভাবে বহু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নাম ভোটার-তালিকা থেকে বাদ দিতে এই কাণ্ড করছে। বিজেপিঅভিযোগ মানেনি।
দুপুর পৌনে ১টা থেকে মিনিট পনেরো অবরোধ চলে। এর পরে তৃণমূলের বলাগড় ব্লক সংখ্যালঘু সেলের তরফে ব্লক কার্যালয়ের গেটের সামনে বিক্ষোভ অবস্থান করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ব্লকে তিন হাজারের বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নামে ওই ফর্ম জমা পড়েছে। কিছু লোক এক সঙ্গে বহু মানুষের নামে ৭ নম্বর ফর্ম জমা দিয়েছেন। তাঁদের গ্রেফতারের দাবি তোলা হয়।
ব্লক তৃণমূল কোর কমিটির সদস্য শ্যামাপ্রসাদ রায় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ব্লকে হাজার পাঁচেক ফর্ম ৭ জমা দিয়েছে বিজেপি। তার মধ্যে তিন হাজারের বেশি সংখ্যালঘুদের নামে। মূলত একটি সম্প্রদায়ের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে তারা।নির্বাচন কমিশন এ কাজে বিজেপিকে সঙ্গ দিচ্ছে।’’
ব্লক প্রশাসনের বক্তব্য, লিখিত অভিযোগ পেলে বিষয়টি দেখা হবে। এমন কোনও অভিযোগ এ দিন সন্ধ্যা পর্যন্ত মেলেনি।
তৃণমূলের তোলা অভিযোগ উড়িয়ে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার এসসি-এসটি-ওবিসি মোর্চার সভাপতি বিশ্বনাথ দাসের দাবি, ‘‘আমরা নির্বাচন কমিশনের নিয়ম মেনেই কাজ করছি। তৃণমূল সব শুনানি কেন্দ্রে অশান্তি পাকাতে চাইছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)