সোনার ব্রেসলেট কিনতে রাজা এসসি মল্লিক রোডের একটি দোকানে এসেছিলেন এক ব্যক্তি। পছন্দ করে তা কিনেওছিলেন। দাম ছিল এক লক্ষ টাকারও বেশি। অনলাইন পেমেন্ট করেছেন দাবি করে চম্পট দেন ‘ক্রেতা’। পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন সেই ‘কীর্তিমান’। উদ্ধার হয়েছে বহু মূল্যের গয়নাও।
নেতাজি নগর থানার পুলিশ সূত্রে খবর, গত ১৮ অক্টোবর সন্ধ্যা ৮টা নাগাদ এক ব্যক্তি নিজেকে ক্রেতা পরিচয় দিয়ে সোনার দোকানে আসেন। একটি ব্রেসলেট পছন্দ করেন। ৯.৮ গ্রাম ওজনের ওই ব্রেসলেটটির দাম ছিল ১ লক্ষ ৩৮ হাজার ৫০০ টাকা। এর পরে ওই ব্যক্তি দোকানের কর্মচারীদের একটি মেসেজ দেখিয়ে দাবি করেন, অনলাইন পেমেন্ট করে দিয়েছেন। তার পরে দোকান থেকে ব্রেসলেটটি নিয়ে তিনি চলে আসেন। অভিযোগ, দোকানের অ্যাকাউন্টে আদৌ কোনও টাকা আসেনি। অনলাইন পেমেন্টের বার্তাটি ভুয়ো ছিল। এর পরে দোকানের পক্ষ থেকে গত ২০ অক্টোবর নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। এর পরে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।G
উদ্ধার হয়েছে সোনার ব্রেসলেট। — নিজস্ব চিত্র।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, ধৃত বিশাল চোপড়া বেকারি রোডের বাসিন্দা। তাকে জেরা করে ব্রেসলেটটি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতকে মঙ্গলবার আদালতে হাজির করানো হবে।