Advertisement
E-Paper

Kolkata Metro Service: পুজোয় ইস্ট-ওয়েস্টে বাড়ছে মেট্রোর সংখ্যা, বদল হয়েছে ট্রেন চলাচলের সময়েও

মেট্রোর সংখ্যা বাড়লেও টোকেন দেওয়া হবে না। শুধুমাত্র স্মার্ট কার্ড নিয়েই যাত্রীরা উঠতে পারবেন মেট্রোতে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২১ ১৫:৩৫

ফাইল চিত্র।

দুর্গাপুজোয় বাড়তে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সংখ্যা। বৃহস্পতিবার মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সপ্তমী, অষ্টমী ও নবমীতে ৬০টি করে ও দশমীতে ৪৮টি ট্রেন চলবে।
আগে সল্টলেক সেক্টর ৫ ও ফুলবাগান মেট্রো স্টেশনের মধ্যে ৪৮টি ট্রেন চলত দিনে। সপ্তমী, অষ্টমী ও নবমীতে এই দুই স্টেশনের মধ্যে দিনে ৬০টি ট্রেন চলবে। দিনের প্রথম মেট্রো শুরু হবে বেলা ১২টায়। শেষ মেট্রো চলবে রাত ৯টা ৪০ মিনিটে। দু’টি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান ৩০ মিনিটের বদলে ২০ মিনিট করা হয়েছে।

দশমীর দিনও প্রথম মেট্রো চলবে বেলা ১২টায়। কিন্তু শেষ মেট্রো রাত ৭টা ৪০ মিনিটে চলবে। দশমীতেও দু’টি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান থাকবে ২০ মিনিট। তবে টোকেন দেওয়া হবে না। শুধুমাত্র স্মার্ট কার্ড নিয়েই যাত্রীরা উঠতে পারবেন মেট্রোতে।

Metro service East West Metro Durga Puja 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy